টিএসসিতে গাছ ভেঙ্গে পড়ে রিকশাচালকের মৃত্যু, শিক্ষার্থী আহত

০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১১ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫০ PM
ভেঙে পড়া গাছ সরানোরে চেষ্টা করছে পথচারীরা

ভেঙে পড়া গাছ সরানোরে চেষ্টা করছে পথচারীরা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় গাছ ভেঙে পড়ে রফিকুল ইসলাম(৪০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ওই রিকশার যাত্রী ওয়াহিদা বিনতে রোকন নামে এক ঢাবি শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। পরে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে গুরুতর আহত অবস্থায় রিকশাচালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, বৃষ্টি আসার আগে হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হলে একটি গাছ ভেঙে সামনে রাস্তায় রিক্সায় বসা চালকের উপর পড়ে। এতে প্রাথমিক অবস্থায় চালক গুরুতর আহলে হলে তাকে  তৎক্ষনাৎ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেখানেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান বলেন, নিহত চালকের পরিচয় সম্পর্কে আমরা নিশ্চিত না হওয়ায় আমরা কিছু বলতে পারছি না। তার লাশ আপাতত ঢামেকেই রাখা হয়েছে। পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অন্যদিকে আহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী। সে পায়ে আঘাত পেয়েছে। ঢাকা মেডিকেলে তার প্রাথমিক চিকিৎসা সম্পন্ন হয়েছে।

আহত ঢাবি শিক্ষার্থীর নাম ওয়াহিদা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি ঢাবির শামসুন্নাহার হলে থাকেন। তার মোবাইল থেকে তার ভাতিজার সাঙ্গে কথা বলে জানা গেছে তার বাড়ি শেরপুর জেলা সদরে।

আহত ঢাবি শিক্ষার্থী ওয়াহিদা বলেন, যে রিকশাচালক মারা গেছে আমি ওই রিকশার যাত্রী ছিলাম। বৃষ্টির কারণে আমি পাশে দাঁড়িয়েছিলাম উনি রিকশার উপরেই বসা ছিলেন। হঠাৎ উপর থেকে একটি গাছ ভেঙে ঐ রিকশার উপরে পড়ে। এতে ওই চালক গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার উপ-পরিদর্শক(এসআই) মোমেন জানান, টিএসসির মোড়ে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকা একটি রিকশা উপরে গাছ ভেঙে পড়েছে। এ ঘটনায় রফিকুল ইসলাম নামে এক রিকশাচালক মারা যায়। এছাড়া ঢাবির আরও এক শিক্ষার্থী আহত হয়েছেন। ঢাকা মেডিকেলে তার চিকিৎসা চলছে।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬