ঢাবির প্রযুক্তি ইউনিট ও সাত কলেজের বিষয় মনোনয়ন প্রকাশ

০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৮ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫১ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রযুক্তি ইউনিট ও অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষে বিষয় মনোনয়ন প্রকাশ করা হয়েছে। এরমধ্যে সাত কলেজের অগ্রিম ফি জমাদানের সময়সীমা শেষ হচ্ছে আজ। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রযুক্তি ইউনিটের বিষয় মনোনয়নের নতুন তালিকা (কোটাসহ) প্রকাশ করা হয়েছে। মনোনীত বিষয় দেখতে ড্যাশবোর্ড থেকে ‘বিষয় মনোনয়ন’ বাটনে ক্লিক করতে হবে। মনোনয়ন প্রাপ্ত শিক্ষার্থীরা আগামী ৯ সেপ্টেম্বর সকাল ১০টা পর্যন্ত বিষয় মাইগ্রেশন বন্ধ অথবা চালুর অগ্রিম ফি (৫০ টাকা) প্রদান করতে পারবেন।

উক্ত সময়ের মধ্যে উল্লেখিত অগ্রিম ফি জমা না দিলে, পরীক্ষার্থী ভর্তি হতে ইচ্ছুক না বলে বিবেচ্য হবে এবং পরবর্তী মাইগ্রেশনে তাকে অনুপস্থিত দেখানো হবে। তবে যারা প্রথম মনোনয়ন এর পর অগ্রিম ফি জমা দিয়েছে তাদের নতুন করে ফি জমা দিতে হবে না। বিস্তারিত জানতে নোটিশ দেখতে বলা হয়েছে।

অপর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি সাত কলেজের সকল ইউনিটের তৃতীয় বিষয় মনোনয়ন প্রকাশ করা হয়েছে। মনোনীত বিষয় দেখতে ড্যাশবোর্ড থেকে ‘বিষয় মনোনয়ন’ বাটনে ক্লিক করতে হবে। মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা পর্যন্ত বিষয় মাইগ্রেশন বন্ধ অথবা চালুর অগ্রিম ফি (৩ হাজার টাকা মাত্র ) প্রদান করতে পারবে।

উক্ত সময়ের মধ্যে উল্লেখিত অগ্রিম ফি জমা না দিলে, পরীক্ষার্থী ভর্তি হতে ইচ্ছুক না বলে বিবেচ্য হবে এবং পরবর্তী মাইগ্রেশনে তাকে অনুপস্থিত দেখানো হবে। আগামী ১০ সেপ্টেম্বর বিকেলে চতুর্থ মনোময়ন প্রকাশ করা হবে।

জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের সদস্যদের চাকরি দিলেন প্রধানমন্…
  • ০৮ আগস্ট ২০২৬
হবিগঞ্জ সীমান্তে দুটি কাভার্ডভ্যানসহ কোটি টাকার ভারতীয় পণ্য…
  • ০৮ আগস্ট ২০২৬
বিসিআইসি কলেজে প্রভাষক-সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদ…
  • ০৮ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক
  • ০৮ আগস্ট ২০২৬
ফেসবুকের লাইক-ফলোয়ার বাড়াতে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে রাজনীত…
  • ০৮ আগস্ট ২০২৬
সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানম…
  • ০৮ আগস্ট ২০২৬