ঢাবির বিশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ বিকেলে

০৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৭ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫১ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির বিশেষ মাইগ্রেশনের ফল আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এদিকে বিজ্ঞান ইউনিটের শূন্য আসনে ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার নেওয়া হবে আগামীকাল শুক্রবার।

ওয়েবসাইটে জানানো হেয়েছে, ‘বিশেষ মাইগ্রেশন এর ফলাফল ৭ সেপ্টেম্বর বিকাল ৫টায় প্রকাশ করা হবে।’

বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষা ২০২২-২৩ এর সমন্বয়ক এবং আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত অপর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের অর্ন্তভুক্ত বিভাগ ও ইনস্টিটিউটে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিচ্ছু প্রার্থীদের সাক্ষাৎকার মেধাক্রম ও নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র সিএআরএস ভবনের নিচ তলায় এ সাক্ষাৎকার নেওয়া হবে। সাক্ষাৎকারে কাগজপত্রসহ যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। ৮ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মেধাক্রম ৫০০১ থেকে ৫৭৫০ প্রার্থীদের ডাকা হয়েছে।

তাদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মূল গ্রেডশিট, ইন্টারনেটের মাধ্যমে ডাউনলোডকৃত ভর্তির প্রাথমিক আবেদনের বিস্তারিত ফরম (SIF) শিক্ষার্থীর স্বাক্ষরসহ মোবাইল নম্বর এবং বিষয়সমূহের পছন্দক্রম ফরম (Choice Form) শিক্ষার্থীর স্বাক্ষরসহ এর কপি সঙ্গে আনতে হবে।

সাক্ষাৎকারের সময় প্রার্থীদের মূল গ্রেডশিটসমূহ জমা রাখা হবে। মূল গ্রেডশিটসমূহ জমা দেয়ার পূর্বে প্রার্থীদের পরবর্তীতে ভর্তির জন্য প্রত্যেকটি গ্রেডশিটের অন্তত ১০টি করে ফটোকপি নিজের কাছে রাখতে হবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬