রাবি ‘এ’ ইউনিটের ষষ্ঠ মেধাতালিকা প্রকাশ 

০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২২ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫২ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © লোগো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পঞ্চম মাইগ্রেশন ও ষষ্ঠ মেধাতালিকা প্রকাশিত হয়েছে। 

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. মো. ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'এ' ইউনিটভুক্ত কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতকে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে গত ১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে ভর্তীকৃত ছাত্র-ছাত্রীদের বিষয় পছন্দক্রম ও মেধা স্কোরের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তনের ষষ্ঠ মেধাতালিকা প্রকাশ করা হলো। 

বীর মুক্তিযোদ্ধার  কোটা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।   

এতে আরো বলা হয়েছে, তালিকাভুক্ত প্রার্থীদের  আগামী ৭ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টার মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 'এ' ইউনিটের চিফ কো-অর্ডিনেটর-এর অফিসে উপস্থিত হয়ে সাক্ষাৎকারসহ ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে। 

এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে না পারলে ভর্তির মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল বলে গণ্য হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। 

ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের মেধা স্কোর ও বিষয় পছন্দের ক্রমানুসারে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন প্রক্রিয়া অব্যাহত থাকবে। বিভাগ পরিবর্তনের তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (admission.ru.ac.bd) প্রকাশ করা হবে।

ভর্তি হওয়ার পর কোনো ছাত্র-ছাত্রী বিভাগ পরিবর্তন করতে না চাইলে তাকে অনলাইন ভর্তির ওয়েবপেজে লগ-ইন করে ১১ সেপ্টেম্বর বিকেল ৩টার মধ্যে স্বয়ংক্রিয় বিভাগ পরিবর্তন বন্ধ করতে হবে। তবে ইতোমধ্যে যারা পছন্দক্রমের ১ম বিষয় পেয়েছে তাদের মাইগ্রেশন বন্ধ করার প্রয়োজন নাই। 

আসন ফাঁকা থাকা সাপেক্ষে পরবর্তীতে বিষয়ভিত্তিক সপ্তম মেধাতালিকা ১১ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (admission.ru.ac.bd) প্রকাশ করা হবে।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬