রাবির ‘সি’ ইউনিটের বিষয়ভিত্তিক ষষ্ঠ মেধাতালিকা প্রকাশ

০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩১ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ষষ্ঠ মেধাতালিকা প্রকাশিত হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. মো. শহিদুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূ-বিজ্ঞান, ফিশারীজ, ভেটেরিনারী অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বি.এসসি. (সম্মান)/বি.ফার্ম (সম্মান)/বি.এসসি. এলি. / ভি.ভি.এম./বি.এসসি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ও পছন্দক্রম জমাদানকারী প্রার্থীদের মধ্য থেকে শুন্য আসনের ভিত্তিতে ষষ্ঠ নির্বাচন ও অপেক্ষমান তালিকা প্রকাশ করা হলো।

নির্বাচিত প্রার্থীদের আগামী ৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে ভর্তি প্রক্রিয়ার প্রাথমিক কাজ সম্পন্ন করে কাগজপত্র যাচাই বাছাইয়ের জন্য স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের ৪১২ নং কক্ষে উপস্থিত হতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে না পারলে ‘সি’ ইউনিটে তাদের প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে এবং ‘সি’ ইউনিটের অন্য কোনো বিভাগেও ভর্তির সুযোগ থাকবে না। শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ভর্তি প্রক্রিয়া এর সমান্তরালে চলবে।

ভর্তি সংক্রান্ত যেকোনো বিষয় জানতে অফিস চলাকালীন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জীববিজ্ঞান অনুষদে যোগাযোগ করা যেতে পারে (ফোন: ০২৫৮৮-৮৬৪১৫৭, ০১৭৯৫৭২৬৬৭৭) অনলাইন ভর্তি ফরম পূরণ সংক্রান্ত কারিগরি সমস্যার জন্য হেল্পলাইন ০১৭০৩-৮৯৯৯৭৩। 

উল্লেখ্য, অনলাইন ভর্তির ওয়েবপেজে লগ ইন করে অটো মাইগ্রেশন পুরোপুরি বন্ধ ( Stop automigration) অথবা এক বা একাধিক বিভাগে ট্রান্সফার বন্ধ করতে অন্ট-আউট (Opt-out) অপশন চালু করা যাবে। পরবর্তীতে আসন শূন্য হওয়া সাপেক্ষে ১১ সেপ্টেম্বর সপ্তম মেধাতালিকা প্রকাশ করা হবে।

আনন্দ-সম্প্রীতির নববর্ষ
  • ১৩ এপ্রিল ২০২৬
কাজের মান নিয়ে প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে লাঠি হাতে…
  • ১৩ এপ্রিল ২০২৬
এক মুরগি তিনবার জবাই করা চলবে না, শিক্ষামন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬
নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১১০, আবেদন …
  • ১৩ এপ্রিল ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন না করলে ছাত্ররা আবার ঐক্যবদ্ধ হবে
  • ১৩ এপ্রিল ২০২৬
অনলাইন জুয়ায় আসক্তি, রাজধানীতে ভবন থেকে লাফিয়ে ‘আত্মহত্যা’ …
  • ১৩ এপ্রিল ২০২৬