৪ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নভেম্বরে

০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৯ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM

© ফাইল ছবি

৪ বছর পর আগামী নভেম্বর মাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়টি আচার্য মো. সাহাবুদ্দিন এই সমাবর্তনের সভাপতিত্ব করবেন। আজ সোমবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সমাবর্তনে ২০১৭ ও ২০১৮ সালের স্নাতকোত্তর, এমবিবিএস, বিডিএস ও ডিভিএম এবং ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত এমফিল, এমডি ও পিএইচডি ডিগ্রি অর্জনকারীগণ অংশগ্রহণ করতে পারবেন। ৫ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ৩০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত এই ওয়েবসাইটে (convocation.ru.ac.bd) গিয়ে রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশন ফি ধরা হয়েছে ৫ হাজার টাকা। তবে অংশগ্রহণকারীদের সমাবর্তন কস্টিউম ফেরত দিতে হবে না।

এর আগে ২০১৯ সালের ৩০ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ ও একাদশ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল। সেবার সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছিলেন বিশ্ববিদ্যালয়ের ৩ হাজার ৪৩২ জন গ্র্যাজুয়েট।

ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর নিয়ে আলেমদের সঙ্গে…
  • ০৮ আগস্ট ২০২৬
জুলাই অভ্যুত্থান আর আমার আরেক আব্বু-আম্মু খুঁজে পাওয়ার গল্প
  • ০৮ আগস্ট ২০২৬
বাণিজ্যিক খামারের পাশাপাশি দেশি জাত উন্নয়নেও জোর দিতে হবে: …
  • ০৮ আগস্ট ২০২৬
জামায়াত আমিরের বাসায় প্রদর্শনীতে জিয়ার অনুপস্থিতি নিয়ে রিজভ…
  • ০৮ আগস্ট ২০২৬
সোমবার কয়টায় দেখা যাবে এসএসসির ফল, জানাল বোর্ড
  • ০৮ আগস্ট ২০২৬
বর্ষায় জমজমাট ২০০ বছরের ঐতিহ্যবাহী নৌকার হাট
  • ০৮ আগস্ট ২০২৬