ঢাবির বিজ্ঞান ইউনিটে শূন্য আসনে ভর্তির জন্য ডাকা হলো ভর্তিচ্ছুদের

০৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৯ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান ইউনিটের কয়েকটি বিভাগে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আসন শূন্য রয়েছে। এসব আসনে ভর্তিচ্ছুদের ডেকেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষা ২০২২-২৩ এর সমন্বয়ক এবং আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের অর্ন্তভুক্ত বিভাগ ও ইনস্টিটিউটে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিচ্ছু প্রার্থীদের সাক্ষাৎকার মেধাক্রম ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র সিএআরএস ভবনের নিচ তলায় এ সাক্ষাৎকার নেওয়া হবে। সাক্ষাৎকারে কাগজপত্রসহ যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। আগামী ৮ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মেধাক্রম ৫০০১ থেকে ৫৭৫০ প্রার্থীদের ডাকা হয়েছে। তাদের যেসব কাগজপত্র সঙ্গে আনতে হবে:

১. ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।

২. এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মূল গ্রেডশিট।

৩. ইন্টারনেটের মাধ্যমে ডাউনলোডকৃত ভর্তির প্রাথমিক আবেদনের বিস্তারিত ফরম (SIF) শিক্ষার্থীর স্বাক্ষরসহ মোবাইল নম্বর এবং বিষয়সমূহের পছন্দক্রম ফরম (Choice Form) শিক্ষার্থীর স্বাক্ষর সহ এর কপি।

সাক্ষাৎকারের সময় প্রার্থীদের মূল গ্রেডশিটসমূহ জমা রাখা হবে। মূল গ্রেডশিটসমূহ জমা দেয়ার পূর্বে প্রার্থীদের পরবর্তীতে ভর্তির জন্য প্রত্যেকটি গ্রেডশিটের অন্তত ১০টি করে ফটোকপি নিজের কাছে রাখতে হবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

হবিগঞ্জ সীমান্তে দুটি কাভার্ডভ্যানসহ কোটি টাকার ভারতীয় পণ্য…
  • ০৮ আগস্ট ২০২৬
বিসিআইসি কলেজে প্রভাষক-সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদ…
  • ০৮ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক
  • ০৮ আগস্ট ২০২৬
ফেসবুকের লাইক-ফলোয়ার বাড়াতে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে রাজনীত…
  • ০৮ আগস্ট ২০২৬
সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানম…
  • ০৮ আগস্ট ২০২৬
ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমির অ্যাডামকে নিয়ে নতুন স্বপ্ন ব…
  • ০৮ আগস্ট ২০২৬