অধ্যাপক জিয়া হায়দার স্মারক বৃত্তি পেলেন ঢাবির ১৪ শিক্ষার্থী

০৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫০ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের ১৪ জন শিক্ষার্থীকে ‘অধ্যাপক জিয়া হায়দার স্মারক বৃত্তি’ বৃত্তি প্রদান করা হয়েছে। আজ রবিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমন্ডলে বিভাগের সকল বর্ষের বি.এ (সম্মান) ফাইনাল পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের এই স্মারক বৃত্তি প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক প্রদান করেন।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন এস. এম লাতিফুল খাবির, কীর্তি বিজয়া, ইমতেনান মোহাম্মদ জাকি, কামরুন নাহার লিজা, মোঃ আমিনুর রহমান, আহম্মেদ রাউফুর রহিম, রুদ্র সাওজাল, ফারজিয়া হক ফারিন, মোঃ আশরাফুল ইসলাম, দেবাশীষ কুমার দে প্রশান্ত, কৃপাকনা তালুকদার, তানজিলা জান্নাত রুমা, উম্মে সুমাইয়া ও শংকর কুমার বিশ্বাস।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, অধ্যাপক জিয়া হায়দার ছিলেন একজন মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষক ও গবেষক এবং নাট্য জগতের একজন বরেণ্য ব্যাক্তিত্ব। দেশে নাট্য চর্চা ও প্রসারে তাঁর অপরিসীম অবদান রয়েছে। এসময় তিনি শিক্ষার্থীদের নৈতিক, মানবিক, অসাম্প্রদায়িক ও উদার মূলবোধ সম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার  প্রতি আহবান জানান।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির। এছাড়া, অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন কাজী তামান্না হক সিগমা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাওন্তী হায়দার।

জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের সদস্যদের চাকরি দিলেন প্রধানমন্…
  • ০৮ আগস্ট ২০২৬
হবিগঞ্জ সীমান্তে দুটি কাভার্ডভ্যানসহ কোটি টাকার ভারতীয় পণ্য…
  • ০৮ আগস্ট ২০২৬
বিসিআইসি কলেজে প্রভাষক-সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদ…
  • ০৮ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক
  • ০৮ আগস্ট ২০২৬
ফেসবুকের লাইক-ফলোয়ার বাড়াতে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে রাজনীত…
  • ০৮ আগস্ট ২০২৬
সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানম…
  • ০৮ আগস্ট ২০২৬