সমাবেশে না গেলে আল্লাহর ওয়াস্তে হল ছেড়ে দাও: চবি ছাত্রলীগ নেতা

০১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪০ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM
চবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ

চবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ © সংগৃহীত

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কেন্দ্রীয় ছাত্রলীগের ডাকা সর্ববৃহৎ ছাত্র সমাবেশে থাকা বাধ্যতামূলক এবং সমাবেশে যোগ না দিলে হল ছেড়ে বের হয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ। গতকাল বৃহস্পতিবার (৩১ আগস্ট) চবি ছাত্রলীগের ওই নেতার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া অডিওতে ছাত্রলীগ নেতা ইলিয়াছকে বলতে শোনা যায়, ‘ঢাকায় ছাত্র সমাবেশ শুক্রবার। যারা এ এফ রহমান এবং আলাওল হলে আছো, তাদের ঢাকায় যাওয়া বাধ্যতামূলক। শুক্র ও শনিবার দুই দিনই বিশ্ববিদ্যালয় বন্ধ। যদি কারও পরীক্ষা থাকে, তাহলে তা রোববার। আমরা পরীক্ষা না দিয়েও ছাত্রলীগের অনুষ্ঠানে অংশ নিয়েছি। শুক্রবারে সমাবেশে যোগ দিয়ে শনিবার পড়ালেখা করে পরীক্ষা দিবা।’

ঢাকায় যাওয়ার গাড়ি ভাড়া ও খাবারের ব্যবস্থা তিনি এবং শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী করবেন বলে অডিওটিতে তাকে বলতে শোনা যায়। শেষে হুমকি দিয়ে ইলিয়াছ বলেন, যারা যাবে না, তারা আল্লাহর ওয়াস্তে নিজ দায়িত্বে হল ছেড়ে দিয়ে বাহিরে চলে যাও।

ভাইরাল অডিও'র বিষয়ে ইলিয়াছ বলেন, এটি সাধারণ শিক্ষার্থীদের জন্য নয়, শুধু ছাত্রলীগের নেতাকর্মীর জন্য নির্দেশনা ছিল। যারা ছাত্রলীগের নাম দিয়ে হলে থাকছে তারা ছাত্রলীগের অনুষ্ঠানে না গেলে সংগঠনের নাম ব্যবহার করার দরকার নেই। সংগঠনের পরিচয়ে আবাসিক হলে থাকতে হলে সংগঠনের অনুষ্ঠানে তো যেতেই হবে। সব সংগঠনেই কিছু নিয়মকানুন থাকে; তাই এমন বার্তা দিয়েছি।

এ বিষয়ে নাম প্রকাশে অনচ্ছুক এক শিক্ষার্থী বলেন, এভাবে বাধ্যতামূলক কোনো কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি
শিক্ষার্থীদের জন্য সঠিক নয়। বেশির ভাগ বিভাগেই পরীক্ষা চলছে তাই সবার পক্ষে এখন ঢাকা যাওয়া সম্ভব না। 

চবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ বিশ্ববিদ্যালয়ের বগিভিত্তিক বিজয় উপগ্রুপের নেতা। শাখা ছাত্রলীগের এই গ্রুপটি চবির স্যার এ এফ রহমান ও আলাওল হলের অধিকাংশই নিয়ন্ত্রণ করে। গ্রুপটি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। 

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence