মেসে বিষপান ঢাবির সাবেক ছাত্রীর, ঢামেকে মৃত্যু

১৯ আগস্ট ২০২৩, ০৬:২৯ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৬ AM

© লোগো

চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক এক ছাত্রী মারা গেছেন। তার নাম ঋতু কর্মকার (২৬)। আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। 

এর আগে গতকাল শুক্রবার সকালে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। নিহত ঋতুর বাড়ি রাজশাহী জেলার বাঘা উপজেলার আড়ানি বাজার গ্রামে। লালবাগ রসুলবাগের একটি মেসে থাকতেন তিনি। 

ঢামেক হাসপাতালে ঋতুর সহপাঠী সেলিম রেজা জানান, ঢাবিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স শেষ করেন ঋতু। লালবাগ আজিমপুর এলাকার একটি মেসে থাকতেন তিনি। গতকাল সকালে ঋতু ঢাকা মেডিকেল কলেজের ছাত্রীদের আবাসিক হলে তার এক বান্ধবীর কাছে যান। তবে সেই বান্ধবী তখন হলে ছিলেন না। তখন ঋতুকে অসুস্থ অবস্থায় দেখতে পান হলের অন্য শিক্ষার্থীরা। ঋতুর কাছ থেকে তারা জানতে পারেন, তিনি আজিমপুরের মেসে বিষপান করেছেন। পরে ঋতুকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যান ওই হলের শিক্ষার্থীরা। সেখানে তাঁর স্টোমাক ওয়াশ করানোর পর মেডিসিন বিভাগের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৩টার দিকে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। 

খবর পেয়ে গ্রামের বাড়ি রাজশাহী থেকে ঋতুর মা, ভাই ও মামাসহ স্বজনেরা হাসপাতালে ছুটে আসেন। হাসপাতালে তার মামা উৎপল কর্মকার জানান, ঋতুর বাবার নাম নিপেন কর্মকার। দুই ভাই-বোনের মধ্যে ঋতু ছিলেন বড়। মাস্টার্স শেষ হলেও এখনো কোনো চাকরিতে যোগ দেননি। ঋতুর আরেক মামা আমেরিকা থাকেন। ঋতু আমেরিকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে কি কারণে তিনি বিষপান করেছেন সে বিষয়ে কিছুই জানা নেই তাঁদের।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, গতকাল সকালে অসুস্থ অবস্থায় ওই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করেন সহপাঠীরা। আজ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এসএসসির ফল দেখতে মেসেজ করতে হবে নতুন নম্বরে
  • ০৮ আগস্ট ২০২৬
ছাত্রদলের ধাওয়া খেয়ে থানায় আশ্রয় নিল ছাত্রশিবিরের নেতাকর্মী…
  • ০৮ আগস্ট ২০২৬
সাবেক নারী সেনাসদস্যকে বিএনপি নেতার ধর্ষণচেষ্টা, থানায় মামলা
  • ০৮ আগস্ট ২০২৬
শাবিপ্রবিতে দিক থিয়েটারের নাট্যোৎসব ২৭ আগস্ট, আসছে মৌলিক না…
  • ০৮ আগস্ট ২০২৬
রাজধানীর সড়কে নামছে জোবাইক
  • ০৮ আগস্ট ২০২৬
বেসরকারি পর্যায়ে জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে ব্যাখ্…
  • ০৮ আগস্ট ২০২৬