রুম দখল নিয়ে ঢাবির দুই হলে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৫

১৮ জুন ২০২৩, ০৮:২২ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:০৩ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল ও ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। শনিবার (১৭ জুন) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। 

জানা গেছে, সংঘর্ষে সূর্যসেন হলের চারজন ও শহীদুল্লাহ্ হলের একজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নের অনুসারী।

জানা গেছে, সূর্যসেন হলে সৈকতের অনুসারীদের রুম দখল করতে যায় শয়নের অনুসারীরা। আর শহীদুল্লাহ্ হলে শয়নের অনুসারীর নামে বরাদ্দ রুম দখল করতে যায় সৈকতের অনুসারীরা। এতে দফায় দফায় সংঘর্ষ হয়।

গভীর রাতে সূর্যসেন হলের অতিথি কক্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ঘটনার মীমাংসা করতে বৈঠকে বসেন।

ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হলেন জাতীয় বিশ্ব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
স্বামী পুলিশ, উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল ইউনির্ভাসিটির উপাচার্যকে জাবির নতুন ভিসি করল সরকার
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সরিয়ে দেওয়া হলো জাবি ভিসি অধ্যাপক কামরুল আহসানকে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬