ঢাবির দুই ইউনিটের ফলাফল সোমবার, সময়সূচি ঘোষণা

০৪ জুন ২০২৩, ১০:৪১ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২০ AM
ঢাবির ভর্তি পরীক্ষা

ঢাবির ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা ও বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আগামীকাল সোমবার (৫ জুন) প্রকাশ করা হবে। বেলা ১টায় ফলাফল প্রকাশ করা হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। প্রকাশের পর ফলাফল ওয়েবসাইটে দেখা যাবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আজ রোববার প্রকাশিত এক নোটিশে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নোটিশে বলা হয়েছে, ‘আগামীকাল দুপুর ১.০০টায় বিজ্ঞান ও চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

এর আগে শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক মাহমুদ আলম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, চারুকলা ও বিজ্ঞান ইউনিটের ফলাফল সোমবার (৫ জুন) প্রকাশ করা হবে। আর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফলাফল বুধবার (৭ জুন) প্রকাশ করা হবে। রোববার এ বিষয়ে চিঠি দেওয়া হবে।

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন শেষ হয় গত ২০ মার্চ। চারটি ইউনিটে পাঁচ হাজার ৯৬৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ৯৮ হাজার ৪৩০ জন। চারুকলা ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল ৭ হাজার ৯৬টি। আসনপ্রতি প্রায় ৫৪ জন প্রার্থী অংশ নেয়।

বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ মে বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নেওয়া হয়। এক হাজার ৮৫১টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল এক লাখ ২৭ হাজার ৭৫টি। আসন প্রতি লড়াই হচ্ছে ৬৯ জনের।

আমাদের সিদ্ধান্ত পছন্দ-অপছন্দ যাই হোক, দোয়া করবেন
  • ১৯ এপ্রিল ২০২৬
আস-সুন্নাহ ফাউন্ডেশনে চাকরি, আবেদন শেষ ২২ এপ্রিল
  • ১৯ এপ্রিল ২০২৬
আপনি মুহসিন হলের ভাইদেরকে সময় বেশি দিচ্ছেন: সংসদে ডেপুটি স্…
  • ১৯ এপ্রিল ২০২৬
টোকিওতে বৈশাখী মেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন ড. সবুর …
  • ১৯ এপ্রিল ২০২৬
লিজেন্ড অব রূপগঞ্জে লিটন-মিরাজ, লক্ষ্য শিরোপা খরার অবসান
  • ১৯ এপ্রিল ২০২৬
মাদ্রাসায় টিকটক, অধ্যক্ষকে স্মারকলিপি দিল শিবির
  • ১৯ এপ্রিল ২০২৬