সংঘর্ষের পর চবির হলে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার 

০২ জুন ২০২৩, ১১:২৯ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
চবির হল খেকে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র

চবির হল খেকে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র © টিডিসি ফটো

দিনভর সংঘর্ষের পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই হলে তল্লাশি চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হল ও শাহ আমানত হলে এসময় দা, লোহার রড, স্ট্যাম্প, হকিস্টিকসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (০১ জুন) রাত ১২টা থেকে শুরু হয়ে ঘণ্টাব্যাপী চলে এ তল্লাশি। এসময় প্রক্টরিয়াল বডির সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন হল প্রশাসন ও পুলিশ সদস্যরা।

এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে আমানত ও শাহজালাল হলে অবস্থানরত শাখা ছাত্রলীগের বগি-ভিত্তিক গ্রুপ সিক্সটি নাইন ও সিএফসি রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায়। এসময় তারা লোহার চাপাতি, হকিস্টিক ও দেশীয় অস্ত্র নিয়ে চড়াও হয় প্রতিপক্ষের ওপর৷ প্রায় দুই ঘণ্টারও বেশি চলে এ সংঘর্ষ।

এতে উভয় পক্ষের ২৫ জনের মতো আহত হয়। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি৷ এর আগে বুধবার রাতে হল সংলগ্ন খাবার হোটেলে ঘটনার সূত্রপাত হয়। শৃঙ্খলা বজায় রাখতে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে চালানো হয় তল্লাশি। তবে এসময় কাউকে আটক করা হয়নি।

এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অরুপ বড়ুয়া বলেন, আমরা হল তল্লাশি চালিয়েছি রাত ১২টা থেকে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা তল্লাশি চালাচ্ছি৷ তবে এসময় কাউকে আটক করা হয়নি। বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের সংঘর্ষে …
  • ০১ এপ্রিল ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের সভাপতি হলেন রাজিব, সেক্রেটার…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence