চবিতে ছাত্রলীগের সংঘর্ষ: দুই হলে তল্লাশি

০২ জুন ২০২৩, ১২:৪৪ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৫ AM
ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হলে তল্লাশি শুরু করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ জুন) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহায়তায় শাহজালাল হল ও শাহ আমানত হলে তল্লাশি শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনও তল্লাশি চলছে।

এর আগে দুপুর ১টার দিকে সিক্সটি নাইন ও সিএফসি গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় গ্রুপের বেশ কয়েকজন আহত হয়েছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বুধবার রাত দশটার দিকে চবি ছাত্রলীগের উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সিক্সটি নাইন গ্রুপের অনুসারী মাহফুজ আল মামুন বিশ্ববিদ্যালয়ের ঢাকা হোটেলে খেতে যান। এসময় বসার সিট নিয়ে সিএফসি গ্রুপের কয়েকজন কর্মীর সঙ্গে তার কথা কাটাকাটি ও এক পর্যায়ে হাতাহাতি হয়।

এ ঘটনার পর সিএফসির কর্মীরা শাহ আমানত হল ও সিক্সটি নাইনের কর্মীরা শাহজালাল হলের সামনে সংঘর্ষের প্রস্তুতি নিতে থাকেন। এক পর্যায়ে ইটপাটকেল নিক্ষেপের মাধ্যমে সংঘর্ষ শুরু হয়। প্রায় দেড় ঘণ্টার বেশি সময় ধরে চলে ইট পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ। পরে প্রক্টরিয়াল বডি ও পুলিশের সহায়তায় সংঘর্ষ থামলেও রাত ব্যাপী ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করে। 

এদিন রাতের ঘটনাকে কেন্দ্র করে আজ দুপুর ১টা থেকে শাহ আমানত হল ও শাহ জালাল হলের সামনে ইটপাটকেল ছুড়তে থাকে দুই পক্ষ। এ সময় রামদা ও লাঠিসোঁটা নিয়ে মহড়া দিতে দেখা যায় ছাত্রলীগের নেতাকর্মীদের। এ সময় একটি বোমা বিস্ফোরিত হয় বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশ উপস্থিত রয়েছে।

দুই গ্রুপের সংঘর্ষে এখন পর্যন্ত  উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে শাখা ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক রমজান হোসাইনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মেহেরুল্লাহ হলে মাদক, র‍্যাগিং ও ধূমপান নিষিদ্ধ করল যবিপ্রব…
  • ০৯ আগস্ট ২০২৬
‘ক্ষ্যাপ’ নিয়ে জাতীয় ফুটবলারদের হুঁশিয়ারি বাফুফে সভাপতির
  • ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য ৬ কমিটি করল সরকার 
  • ০৯ আগস্ট ২০২৬
অগ্নিঝরা জুলাইয়ে অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চিকিৎসকরা
  • ০৯ আগস্ট ২০২৬
প্রথমবারের মতো ফেলানীর কফিন মোড়ানো ছবি, শেয়ার করলেন জুলকারন…
  • ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাসকে যা বললেন মির্জ…
  • ০৯ আগস্ট ২০২৬