রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার দ্বিতীয় শিফটের প্রশ্ন দেখুন

৩১ মে ২০২৩, ০২:৩১ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৭ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের দ্বিতীয় শিফটে 'বি' ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা ১০০০১-২৬৯০৪ রোল পর্যন্ত বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় শিফটে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত অ-বাণিজ্যের ৫০০০১-৬৩৭৭১ রোলের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘বি’ ইউনিটের তিন শিফটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবারের ভর্তি যুদ্ধ। ৫৬০টি সিটের বিপরীতে তিন শিফটে মোট আবেদন করেছে ৩০ হাজার ৬৭৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। ফলে আসন প্রতি লড়াই করবেন ৫৭ জন।

এবার প্রত্যেক ইউনিটে চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে সোমবার বিজ্ঞান অনুষদভুক্ত 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গতকাল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তিযুদ্ধ।

‘এ’ ইউনিটে ৭২ হাজার ৫০টি, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৬৭৪টি এবং ‘সি’ ইউনিটে চূড়ান্ত আবেদন জমা পড়েছে ৭৫ হাজার ৮৫০টি। এ হিসাব অনুযায়ী ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়ছেন ৪৫ জন ভর্তিচ্ছু।

এবারের ভর্তি পরীক্ষায় বিশেষ কোটাসহ মোট আসন সংখ্যা চার হাজার ৪৮৭টি। এ আসনের বিপরীতে মোট এক লাখ ৭৬ হাজার ৩০০টি চূড়ান্ত আবেদন জমা হয়েছে। এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে।

‘বি’ ইউনিটের দ্বিতীয় শিফটের প্রশ্ন দেখুন-

WhatsApp Image 2023-05-31 at 2-11-32 PM

WhatsApp Image 2023-05-31 at 2-11-33 PM

মেহেরুল্লাহ হলে মাদক, র‍্যাগিং ও ধূমপান নিষিদ্ধ করল যবিপ্রব…
  • ০৯ আগস্ট ২০২৬
‘ক্ষ্যাপ’ নিয়ে জাতীয় ফুটবলারদের হুঁশিয়ারি বাফুফে সভাপতির
  • ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য ৬ কমিটি করল সরকার 
  • ০৯ আগস্ট ২০২৬
অগ্নিঝরা জুলাইয়ে অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চিকিৎসকরা
  • ০৯ আগস্ট ২০২৬
প্রথমবারের মতো ফেলানীর কফিন মোড়ানো ছবি, শেয়ার করলেন জুলকারন…
  • ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাসকে যা বললেন মির্জ…
  • ০৯ আগস্ট ২০২৬