রাবির ৫৬০ আসনে ভর্তির দৌঁড়ে ৩০ হাজার ভর্তিচ্ছু

৩১ মে ২০২৩, ০৮:০৫ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
রাবির ভর্তি পরীক্ষা চলছে

রাবির ভর্তি পরীক্ষা চলছে © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের 'সি' ইউনিটের অবিজ্ঞান ও ব্যবসা অনুষদভুক্ত 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ। বুধবার (৩১ মে) এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফটে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত 'সি' ইউনিটের অ-বিজ্ঞানের ৯০০০১-৯১৫৫৬ রোল পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এরপর দ্বিতীয় শিফটে 'বি' ইউনিটের (বাণিজ্য) ১০০০১-২৬৯০৪ রোল পর্যন্ত বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, তৃতীয় শিফটে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত অ-বাণিজ্যের ৫০০০১-৬৩৭৭১ রোলের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘বি’ ইউনিটের তিন শিফটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবারের ভর্তি যুদ্ধ। ৫৬০টি সিটের বিপরীতে তিন শিফটে মোট আবেদন করেছে ৩০ হাজার ৬৭৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। ফলে আসন প্রতি লড়াই করবেন ৫৭ জন।

এবারের ভর্তি পরীক্ষায় বিশেষ কোটাসহ মোট আসন সংখ্যা চার হাজার ৪৮৭টি। এ আসনের বিপরীতে মোট এক লাখ ৭৬ হাজার ৩০০টি চূড়ান্ত আবেদন জমা হয়েছে। এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে সোমবার বিজ্ঞান অনুষদভুক্ত 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গতকাল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তিযুদ্ধ।

এবার প্রত্যেক ইউনিটে চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।  ‘এ’ ইউনিটে ৭২ হাজার ৫০টি, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৬৭৪টি এবং ‘সি’ ইউনিটে চূড়ান্ত আবেদন জমা পড়েছে ৭৫ হাজার ৮৫০টি। এ হিসাব অনুযায়ী ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়ছেন ৪৫ জন ভর্তিচ্ছু।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক বলেন, ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্রসহ যেকোনো অঘটন রোধ করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর। পুলিশ, গোয়েন্দা, বিএনসিসি, রোভার স্কাউটসহ অন্য বাহিনীর সদস্যরাও নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

ছাত্রত্ব শেষেও হলে থাকার বিশেষ সুযোগ প্রত্যাখ্যান জাকসুর, প…
  • ০৯ আগস্ট ২০২৬
বাকৃবিতে চার হলের সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৪২ শিক্ষার্থীকে শোকজ
  • ০৯ আগস্ট ২০২৬
মেসির কঠিন সময়ে পাশে আর্জেন্টিনা সতীর্থরা
  • ০৯ আগস্ট ২০২৬
ফের সিলেটে করোনা শনাক্ত
  • ০৯ আগস্ট ২০২৬
‘গুপ্তবাহিনী’ দেশের মানুষকে বিভ্রান্ত করছে, বিশৃঙ্খলা সৃষ্ট…
  • ০৯ আগস্ট ২০২৬
২৯ লাখ টাকার কাজ ৪৫ লাখে, দুই দফায় তদন্ত কমিটি গঠন, জমা হয়ন…
  • ০৯ আগস্ট ২০২৬