রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার দ্বিতীয় শিফটের প্রশ্ন দেখুন

২৯ মে ২০২৩, ১২:৩৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৮ AM
রাবির 'সি' ইউনিটের দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে

রাবির 'সি' ইউনিটের দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত 'সি' ইউনিটের দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। সোমবার (২৯ মে) বেলা ১১টা থেকে শুরু হয় দ্বিতীয় শিফটের পরীক্ষা। এ পরীক্ষা শেষ হওয়ার পর প্রশ্নপত্র দ্যা ডেইলি ক্যাম্পাসের হাতে এসেছে।

এ বছর ইউনিটটিতে এক হাজার ৫৯৪টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭৫ হাজার ৮৫০ জন ভর্তিচ্ছু ৷ সে হিসেবে প্রতিটি আসনের বিপরীতে লড়বে ৪৮ জন ভর্তিচ্ছুক।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চার শিফটের এই ভর্তি পরীক্ষার প্রথম শিফট সকাল ৯টায় শুরু হয়ে শেষ হয়েছে সকাল ১০টায়। দ্বিতীয় শিফটের পরীক্ষা ১১টা থেকে শুরু হয়ে শেষ হয় বেলা ১২টায়। তৃতীয় শিফটের পরীক্ষা দুপুর ১টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ২টায় এবং সর্বশেষ চতুর্থ শিফটের পরীক্ষা বিকেল সাড়ে ৩টায় শুরু হয়ে শেষ হবে বিকেল সাড়ে ৪টায়। 

আগামীকাল মঙ্গলবার (৩০ মে) কলা অনুষদভুক্ত ‘এ' ইউনিট ও বুধবার (৩১ মে) ব্যবসায় অনুষদভুক্ত 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে শেষ হবে এবারের ভর্তি পরীক্ষা। এবার ভর্তি পরীক্ষায় তিন হাজার ৯৩০টি আসনের বিপরীতে তিন ইউনিট মিলিয়ে কোটাসহ চূড়ান্ত আবেদন জমা পড়েছে এক লাখ ৭৮ হাজার ৫৭৪টি।

এর মধ্যে 'এ' ইউনিটে ৭২ হাজার ৫০টি, 'বি' ইউনিটে ৩০ হাজার ৬৭৪টি এবং 'সি' ইউনিটে চূড়ান্ত আবেদন জমা পড়েছে ৭৫ হাজার ৮৫০টি।

‘সি’ ইউনিটের প্রথম শিফটের প্রশ্ন দেখুন-

‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬