আইইউটির ৩৫তম সমাবর্তন মঙ্গলবার, প্রধান অতিথি শেখ হাসিনা

২৯ মে ২০২৩, ১২:২৫ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৮ AM
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি © ফাইল ছবি

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ৩৫তম সমাবর্তন আগামী মঙ্গলবার (৩০ মে) অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে জানানো হয়েছে, এ সমাবর্তনে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) মহাসচিব এবং বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে ব্রাহিম ত্বহা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। এছাড়া সমাবর্তনে বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বিশ্ববিদ্যালয়টির ৩৫তম সমাবর্তনে ২০১৮ সালের বিভিন্ন প্রোগ্রামের প্রায় ৫৫০ জন শিক্ষার্থী অংশ নেবেন। এছাড়া এদের সঙ্গে সমাবর্তনে অংশ নেবেন বিশ্ববিদ্যালয়টিতে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করা শিক্ষার্থীরাও।

আরও পড়ুন: আইইউটি শিক্ষক-শিক্ষার্থীদের জন্য চালু হল শাটল বাস সার্ভিস

এ সমাবর্তনে বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, বিজনেস অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্ট, সিভিল এন্ড ইনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন প্রোগ্রামের মোট ছয় জন শিক্ষার্থীকে সিজিপিএর ভিত্তিতে স্বর্ণ পদক দেওয়া হবে।

এছাড়া সমাবর্তনে ওআইসি স্বর্ণ পদক অর্জন করেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আবু বকর সিদ্দিক। তার সিজিপিএ ৩.৯৯। যা বিশ্ববিদ্যালয়ে এ বছরের বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ।

আইইউটি বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ের মালিকানা ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) হাতে। এটি সম্পূর্ণ সেশনজটমুক্ত একটি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। চার বছর মেয়াদি কোর্স কখনও সময়ের বেশি লেগে যায়নি। গ্র্যাজুয়েশন সম্পন্ন করে শিক্ষার্থীরা দেশ এবং বিদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে আসীন রয়েছেন।

‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬