নির্বাচনের আগে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি নীলনকশার চিত্র: চবি উপাচার্য

২৮ মে ২০২৩, ০৯:৫৩ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৮ AM
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মানববন্ধন

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মানববন্ধন © টিডিসি ফটো

আগামী নির্বাচনের আগে প্রধানমন্ত্রীকে হত্যা করার হুমকি, এটি নীলনকশার চিত্র হতে পারে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

রবিবার (২৮ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের ফাঁসি চেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতির আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, আমরা এই হত্যার হুমকির তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের স্বাধীনতার পূর্ববর্তী ও পরবর্তী ইতিহাস খুব বেশি মসৃণ নয়। অনেক যুদ্ধ-সংগ্রাম ও রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা। আমরা দেখেছি আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে ৭৫-এর ১৫ আগস্টের নীলনকশা অনুযায়ী। তেমনিভাবে বারবার আমাদের প্রধানমন্ত্রীর ওপর আঘাত এসেছে, ২১ আগস্টের ন্যক্কারজনক ঘটনা তারই জাজ্বল্যমান ইতিহাস। সেই ধারাবাহিকতা আগামী নির্বাচনের আগে প্রধানমন্ত্রীকে হত্যা করার হুমকি, এটিও নীলনকশার চিত্র হতে পারে। একই সঙ্গে এই হুমকির যথাযথ বিচারের জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি। আমরা একইভাবে প্রগতি ও স্বাধীনতার পক্ষে প্রতিবাদ ও আন্দোলন চালিয়ে যাব।

এ সময় চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী বলেন, প্রধানমন্ত্রীকে এই হুমকি দেওয়া বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। স্বাধীনতাবিরোধী শক্তি ও অগণতান্ত্রিক শক্তি ধারাবাহিকভাবে স্বাধীনতার পক্ষের শক্তিকে প্রতিহত করতে এবং বর্তমান সরকারের অর্জনকে নষ্ট করতে এই ধরনের বক্তব্য এসেছে বলে আমি মনে করি। এটাকে একক বক্তব্য বলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। এর পেছনে অনেকের ইন্ধন আছে, অনেকের পরিকল্পনা আছে। এই পরিকল্পনাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী বলেন, ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজশাহী বিএনপির আহ্বায়ককে গ্রেপ্তার করেছে। শুধু গ্রেপ্তার নয়, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা শিক্ষক সমিতি প্রধানমন্ত্রীর সঙ্গে আছি।

মানববন্ধনে উপস্থিতি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য বেনু কুমার দে, সিন্ডিকেট সদস্য অধ্যাপক নঈম হাছান আওরঙ্গজেব, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন নিজামী, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন সিরাজ উদ দৌল্লাহ, বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ নাসিম হাসান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদ মোস্তফা, জীববিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. মোহাম্মদ তৌহিদ হোসেন, হলুদ দলের আহবায়ক অধ্যাপক সেকান্দর চৌধুরী, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. খাইরুল ইসলাম, প্রক্টর ড. নুরুল আজীম শিকদার, ছাত্র উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন। 

এছাড়াও শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলী আরশাদ চৌধুরী, সদস্য, অধ্যাপক ড. লায়লা খালেদা আখিসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক মানববন্ধনে উপস্থিত ছিলেন।

ইউজিসির মাধ্যমে ব্যয়ভারসহ ইন্টার্নশিপ চালুর প্রস্তাব নোবিপ্…
  • ০৯ আগস্ট ২০২৬
‘প্রিয় মা আমি আর পারলাম না...’
  • ০৯ আগস্ট ২০২৬
ছাত্রত্ব শেষেও হলে থাকার বিশেষ সুযোগ প্রত্যাখ্যান জাকসুর, প…
  • ০৯ আগস্ট ২০২৬
বাকৃবিতে চার হলের সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৪২ শিক্ষার্থীকে শোকজ
  • ০৯ আগস্ট ২০২৬
মেসির কঠিন সময়ে পাশে আর্জেন্টিনা সতীর্থরা
  • ০৯ আগস্ট ২০২৬
ফের সিলেটে করোনা শনাক্ত
  • ০৯ আগস্ট ২০২৬