রাবি ভিসির কাছে নিরাপত্তা চাইলেন যৌন হয়রানিতে অভিযুক্ত অধ্যাপক 

২৮ মে ২০২৩, ০৬:৫০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মনোবিজ্ঞান বিভাগের দুই সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগের ঘটনাকে ভিত্তিহীন দাবি করে নিজের নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন মনোবিজ্ঞান বিভাগের অভিযুক্ত অধ্যাপক এনামুল হক।

রোববার (২৮ মে) দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছে লিখিত অভিযোগ প্রেরণ করেন এ অধ্যাপক। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, মনোবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মাহবুবা কানিজ কেয়া ও বিভাগের শিক্ষক অধ্যাপক নাজমা আফরোজ আমার বিরুদ্ধে আপনার (উপাচার্য) নিকট যে যৌন হয়রানির অভিযোগ এনেছেন তা মিথ্যা ও ভিত্তিহীন।

আরো পড়ুন: পরীক্ষার ১১ মাসেও হয়নি ববির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ফল

তিনি দাবি করেন, একাডেমিক কমিটির সভা শেষে অধ্যাপক  নাজমা আফরোজের সাথে যে অপ্রীতিকর তর্ক হয়েছিল তার সূত্রপাত করেছিলেন নাজমা আফরোজ নিজেই। এক পর্যায়ে নিয়ন্ত্রনহীন, আবেগ প্রবণ অবস্থায় আমি একটি শ্রুতিকটু শব্দ উচ্চারণ করে ফেলি যেটি কখনোই যৌন হয়রানিমূলক নয়। ছোট্ট কথাটিকে কেন্দ্র করে বিভাগের সভাপতি অধ্যাপক মাহবুবা কানিজ কেয়া ও নাজমা আফরোজ শুধু আমার বিরুদ্ধেই নয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করছে। আমি মনে করি উক্ত ছোট একটি অপ্রীতিকর ঘটনা বিভাগেই সমাধানযোগ্য।

তিনি আরও দাবি করেন, বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবা কানিজ কেয়া ও অধ্যাপক ড. নাজমা আফরোজের নানাবিধ তৎপরতা ও বিভাগে বহিরাগত ব্যক্তিদের আনাগোনার কারণে তিনি ব্যক্তিগতভাবে নিরাপত্তাহীনতা বোধ করছেন। একারণে বিভাগের পঠন-পাঠনের স্বার্থে সামগ্রিক বিষয়টিতে তিনি উপাচার্যের হস্তক্ষেপ কামনা করেন।

লিখিত অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. হুমায়ুন কবীর বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। আগামীকাল থেকে রাবির ভর্তি পরীক্ষা ফলে এ বিষয়ে এখন কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। ভর্তি পরীক্ষা শেষ হলে এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নিবো।

শেখ হাসিনার সঙ্গে স্কুল শিক্ষিকার কথোপকথন, ভিডিও ভাইরাল
  • ০৯ আগস্ট ২০২৬
বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি
  • ০৯ আগস্ট ২০২৬
বিদ্যুৎ নিয়ে সমালোচনা বিচারকের, আদালত ভাঙচুর করলেন স্বেচ্ছা…
  • ০৯ আগস্ট ২০২৬
ইউজিসির মাধ্যমে ব্যয়ভারসহ ইন্টার্নশিপ চালুর প্রস্তাব নোবিপ্…
  • ০৯ আগস্ট ২০২৬
‘প্রিয় মা আমি আর পারলাম না...’
  • ০৯ আগস্ট ২০২৬
ছাত্রত্ব শেষেও হলে থাকার বিশেষ সুযোগ প্রত্যাখ্যান জাকসুর, প…
  • ০৯ আগস্ট ২০২৬