ঢাবির কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফলাফল চলতি সপ্তাহে

২৮ মে ২০২৩, ১০:৪৪ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ঢাবির ভর্তি পরীক্ষা

ঢাবির ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে। আগামী বৃহস্পতি অথবা শুক্রবার এ ফলাফল প্রকাশ করা হতে পারে। তবে চারুকলা ইউনিটের সঙ্গে একদিনে ফলাফল প্রকাশের সম্ভাবনা নেই বলে কলা ইউনিট সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ বিষয়ে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের সমন্বয়ক এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির আজ রোববার (২৮ মে) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, একটা ইউনিটের খাতা দেখা থেকে শুরু করে রেজাল্ট দেওয়া পর্যন্ত মোটামুটি ২৬-২৭ দিন লাগে। সে হিসেবে আমরা কাজ এগিয়ে নিচ্ছি। এ সপ্তাহের শেষের দিকে বৃহস্পতিবার বা শুক্রবার আমরা রেজাল্ট প্রকাশ করার কথা ভেবে রেখেছি।

চারুকলা ইউনিটের সঙ্গে একদিনে ফলাফল প্রকাশিত হবে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না তাদের সঙ্গে আমাদের কোনো সমন্বয় হয়নি। দু’টি আলাদা ইউনিট। ফলাফলও আলাদাভাবেই প্রকাশিত হবে।

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন শেষ হয় গত ২০ মার্চ। চারটি ইউনিটে পাঁচ হাজার ৯৬৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ৯৮ হাজার ৪৩০ জন।

ঢাবি ভর্তি কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের দুই হাজার ৯৩৪টি আসনের বিপরীতে মোট আবেদন পড়ে এক লাখ ২২ হাজার ৮৮২টি। একটি আসনের বিপরীতে লড়াই হচ্ছে প্রায় ৪২ জন শিক্ষার্থীর।

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি
  • ০৯ আগস্ট ২০২৬
বিদ্যুৎ নিয়ে সমালোচনা বিচারকের, আদালত ভাঙচুর করলেন স্বেচ্ছা…
  • ০৯ আগস্ট ২০২৬
ইউজিসির মাধ্যমে ব্যয়ভারসহ ইন্টার্নশিপ চালুর প্রস্তাব নোবিপ্…
  • ০৯ আগস্ট ২০২৬
‘প্রিয় মা আমি আর পারলাম না...’
  • ০৯ আগস্ট ২০২৬
ছাত্রত্ব শেষেও হলে থাকার বিশেষ সুযোগ প্রত্যাখ্যান জাকসুর, প…
  • ০৯ আগস্ট ২০২৬
বাকৃবিতে চার হলের সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৪২ শিক্ষার্থীকে শোকজ
  • ০৯ আগস্ট ২০২৬