ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে এমএড কোর্সে ভর্তি, আবেদন শুরু কাল

২৭ মে ২০২৩, ১১:২২ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ভর্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ভর্তি © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম সেমিস্টারে প্রাক-মাস্টার অব এডুকেশন ও প্রফেশনাল মাস্টার অব এডুকেশন (এমএড) কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (www.ierdu.edu.bd) মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন চলবে ২৮ মে থেকে ১৫ জুন পর্যন্ত।

যোগ্যতা:  প্রাক-মাস্টার অব এডুকেশন কার্যক্রম- প্রাক-মাস্টার অব এডুকেশন কার্যক্রমে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীর ন্যূনতম স্নাতক ডিগ্রিপ্রাপ্ত হতে হবে।

প্রফেশনাল মাস্টার অব এডুকেশন কার্যক্রম- প্রফেশনাল মাস্টার অব এডুকেশন কার্যক্রমে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীর ব্যাচেলর অব এডুকেশন (সম্মান) ডিগ্রি অথবা স্নাতক ডিগ্রিসহ বিএড/বিএসএড/ডিপ-ইন-এড/ ডিপিএড ডিগ্রিপ্রাপ্ত হতে হবে।

এছাড়া শিক্ষা জীবনে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি অথবা জিপিএ/সিজিপিএ ন্যূনতম ২.৫ থাকতে হবে। চাকুরিরত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তবে তাদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি থাকতে হবে।

ভর্তির আবেদন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য: ভর্তির বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয় www.du.ac.bd এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের www.ierdu.edu.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। ভর্তি সংক্রান্ত ও প্রফেশনাল মাস্টার অব এডুকেশন কার্যক্রমের প্রয়োজনীয় নির্দেশনা শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইটে www.ierdu.edu.bd পাওয়া যাবে। আগ্রহী প্রার্থীকে অনলাইন ফরম পূরণের জন্য www.ierdu.edu.bd ওয়েবসাইটে Online Admission বাটনে ক্লিক করে প্রয়োজনীয় ধাপ অনুসরণ করতে হবে।

আবেদন ফরম: ১৬০০/- টাকা বিকাশের মাধ্যমে ০১৮৪১০১৩০১৩ নম্বরে জমা দিতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং অভিজ্ঞতার সনদ অনলাইন ফরম পূরণের সময় আপলোড করতে হবে।

আবেদন শেষ: অনলাইনে আবেদন ফরম ২৮ মে, ২০২৩ তারিখ রবিবার থেকে ১৫ জন, ২০২৩ তারিখ বৃহস্পতিবার পর্যন্ত পূরণ করা যাবে।

ভর্তি পরীক্ষা: ১৪ জুলাই, ২০২৩ (শুক্রবার) সকাল ১১টা

 

পুলিশের হাতে রাহুলের পানিতে ডোবার ফুটেজ, যা বলছেন এসপি
  • ৩০ মার্চ ২০২৬
মাঠ চাইলেন সাবিনা, প্রধানমন্ত্রী বললেন, ‘অলমোস্ট ডান’
  • ৩০ মার্চ ২০২৬
৯ এপ্রিল দুই উপজেলায় সাধারণ ছুটি
  • ৩০ মার্চ ২০২৬
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বড় নিয়োগ, পদ ১২৫, আবেদন শেষ আগ…
  • ৩০ মার্চ ২০২৬
লাইন ভাঙার প্রতিবাদ করায় জাবি শিক্ষার্থীকে মারধর
  • ৩০ মার্চ ২০২৬
স্ত্রীসহ বিমান বাহিনী সাবেক প্রধান হান্নানের আয়কর নথি জব্দে…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence