শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে জাবি ছাত্রলীগের বিক্ষোভ

২২ মে ২০২৩, ০১:০৪ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৪ AM
জাবি ছাত্রলীগের বিক্ষোভ

জাবি ছাত্রলীগের বিক্ষোভ © টিডিসি ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।রবিবার (২১ মে) দিবাগত রাত ২টায় মিছিল বের করে শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা।

বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলে এ প্রতিবাদী মিছিল করা হয় বলে জানান ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আকতারুজ্জামান সোহেল।

বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির সমুচিত জবাব দেওয়া হবে। এছাড়া হত্যার হুমকি দেওয়া বিএনপি নেতার শাস্তি দাবি করেন নেতাকর্মীরা।

তারা বলেন, দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথে ছাত্রলীগ প্রস্তুত রয়েছে। ষড়যন্ত্রকারীদের রাজপথেই জবাব দেওয়া হবে বলেও জানান তারা।

মিছিলে সংগঠনটির সদস্যরা ‘শেখ হাসিনার ভয় নাই, আমরা আছি লাখো ভাই’, ‘ঝড় বৃষ্টি আধার রাতে, জাবি ছাত্রলীগ রাজপথে’, ‘চাঁদ সাঈদের চামড়া, তুলে নেবো আমরা’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এ সময় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের কুশপুত্তলিকা দাহ করেন তারা।

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া বিএনপি নেতার কঠোর শাস্তি দাবি করছি। বিএনপি অন্ধকারের শক্তি। তারা সবসময় ভুল পথে রাজনীতি করে ক্ষমতা দখল করতে চায়। আমরা স্পষ্টভাবে বলতে চাই দেশবিরোধী কোনো শক্তির এ ধরনের আচরণ কোনোভাবেই সহ্য করা হবে না। ছাত্রলীগ এই অন্ধকারের শক্তিকে রাজপথে কঠোর হাতে মোকাবিলা করবে।

প্রসঙ্গত, গত ১৯ মে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়। এর প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করছে ছাত্রলীগ।

বজ্রবৃষ্টি বাড়ার আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১০ আগস্ট ২০২৬
ফেনী কলেজের শিক্ষক মিলনায়তনে ছাত্রদলের সভা, সমালোচনার ঝড়
  • ১০ আগস্ট ২০২৬
রাতভর ঢাকার হাসপাতালে হাসপাতালে ঘুরেও মিলল না পিআইসিইউ, হাম…
  • ০৯ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ববি শিক্ষার্থী, অনির্দিষ্টকালের জন…
  • ০৯ আগস্ট ২০২৬
সড়ক দুর্ঘটনায় ববি শিক্ষার্থী আহত, ৪ দফা দাবিতে মহাসড়ক অবর…
  • ০৯ আগস্ট ২০২৬
রাত পোহালেই ১৮ লাখ শিক্ষার্থীর অপেক্ষা শেষ হচ্ছে
  • ০৯ আগস্ট ২০২৬