স্টুডেন্ট রাইটস্ অ্যাসোসিয়েশনের সভাপতি অন্তু, সম্পাদক তানজিম

২৯ মার্চ ২০২৩, ০৪:০৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
আবু বকর অন্তু ও তানজিমুল হক

আবু বকর অন্তু ও তানজিমুল হক © টিডিসি ফটো

বাংলাদেশ 'স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন'র ২০২৩-২৪ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আবু বকর অন্তুকে সভাপতি ও আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তানজিমুল হককে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বুধবার (২৯ মার্চ) দুপুরে ১৪ সদস্যবিশিষ্ট একবছর মেয়াদি এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. শাহিন জোহরা ও সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি কে.এ.এম. সাকিব।

আরো পড়ুন: গুচ্ছে থাকবে না জবি, ২ এপ্রিলের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তির আল্টিমেটাম

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি (১) সোহানুর রহমান, সহ-সভাপতি (২) ফরহাদ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মনোরমা গুপ্তা শ্রাবণী, কোষাধ্যক্ষ সজীব মেহেদী, সাংগঠনিক সম্পাদক মো. নোমান সিদ্দীকি, দপ্তর সম্পাদক ফজলে রাব্বি মো. ফাহিম রেজা, প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক জি.কে.এম. মেশকাত চৌধুরী, তথ্য গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মারুফ হোসেন মিশন, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুমতা হেনা মীম, ক্রীড়া বিষয়ক সম্পাদক ফাহির আমিন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন শহীদুল ইসলাম সুমন ও ফৌজিয়া নৌরিন।

ট্যাগ: রাবি
ফলাফল খারাপ হওয়ায় এসএসসির কেন্দ্র সচিবকে অবরুদ্ধ করল শিক্ষা…
  • ১০ আগস্ট ২০২৬
ওয়ালটন নিয়োগ দেবে ইন্টারনাল অডিটর, আবেদন ২১ আগস্ট পর্যন্ত
  • ১০ আগস্ট ২০২৬
ভোলায় এসএসসিতে পাসের হার ৫৩.৭১, জিপিএ-৫ ও পাসে এগিয়ে মেয়েরা
  • ১০ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটির হাতেই শিক্ষক নিয়োগের ক্ষমতা, এনটিআরসিএ শুধ…
  • ১০ আগস্ট ২০২৬
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নিয়োগ দেবে বিভিন্ন গ্রেডে, প…
  • ১০ আগস্ট ২০২৬
হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে পড়ে ছিলেন রক্তাক…
  • ১০ আগস্ট ২০২৬