মিরসরাইয়ে স্টিল কারখানায় দুর্ঘটনা, চীনা নাগরিকসহ চার শ্রমিক আহত

২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ PM
চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চল

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চল © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ফার্মিক স্টিল লিমিটেডের কারখানায় ফার্নেসের ত্রুটির কারণে গলিত লোহা ছিটকে পড়ে তিন বাংলাদেশি ও এক চীনা নাগরিকসহ চার শ্রমিক আহত হয়েছেন। এটি শতভাগ পরিশোধিত ইস্পাত বা রিফাইন্ড স্টিল উৎপাদন করে থাকে।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন— বাংলাদেশি শ্রমিক মনির, জুয়েল ও সাইফুল এবং চীনা নাগরিক জেংলিং হং।

ফার্মিক স্টিল লিমিটেডের এইচআর অ্যান্ড অ্যাডমিন কর্মকর্তা যুবরাজ জানান, কারখানায় বয়লার বিস্ফোরণের খবরটি সঠিক নয়। ফার্নেসে ত্রুটির কারণে চুল্লি থেকে গলিত লোহা ছিটকে পড়লে চারজন আহত হন। তাদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের সঙ্গে কথা হয়েছে, তারা স্বাভাবিক আছেন।

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ লুৎফর রহমান জানান, আহতদের দ্রুত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অর্থনৈতিক অঞ্চলের শিল্প পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাইসুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহতরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে তারা আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।

চর শরৎ পুলিশ ক্যাম্পে কর্মরত এএসআই (এবি) বাবুল জানান, দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে ফার্মিক স্টিল লিমিটেডের চুল্লিতে দুর্ঘটনায় চারজন আহত হন। পরে কোম্পানি কর্তৃপক্ষ তাদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

কোম্পানি কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, এটি বয়লার বিস্ফোরণের ঘটনা নয়; ফার্নেসের ত্রুটির কারণে গলিত লোহা ছিটকে পড়েই দুর্ঘটনাটি ঘটে।

প্রাথমিক ও মাধ্যমিকে শিক্ষক পদে বড় নিয়োগের প্রস্তুতি
  • ১৩ নভেম্বর ২০২৬
বিড়াল কেন মিউ শব্দ করে ডাকে, কারণ জানালেন গবেষকরা
  • ১৩ নভেম্বর ২০২৬
রাবি ভর্তি আবেদনে লাগবে যে যোগ্যতা, নম্বর বণ্টনের বিস্তারিত…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘লাগামটা ছিঁড়তে দিয়েন না’
  • ১৩ নভেম্বর ২০২৬
বাহরাইনে মার্কিন রাডারে হামলার দাবি ইরানের
  • ১৩ নভেম্বর ২০২৬
এনসিপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি-মারামারি
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950