নতুন দায়িত্ব পেলেন সারজিস

২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ PM
এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম

এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম © সংগৃহীত

দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে ২৩ সদস্যের সাংগঠনিক উপ-কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমকে এই উপ-কমিটির প্রধান করা হয়েছে। তাতে নতুন দায়িত্ব পেলেন তিনি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানীর বাংলামোটরে এনসিপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সাংগঠনিক উপ-কমিটিতে রাজনৈতিক পর্ষদ থেকে দুজন উপ-প্রধান থাকবেন। এ ছাড়া দেশের প্রতিটি বিভাগে একজন করে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করবেন।

দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং বিভাগ ও মাঠপর্যায়ে কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যেই এই উপ-কমিটি গঠন করা হয়েছে।

কোচ সারোয়ার ইমরানের ‘বেফাঁস’ মন্তব্যে ক্ষুব্ধ বিসিবি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
অক্টোবরে ২৩১৮ কলেজের অধ্যক্ষকে নিয়ে সম্মেলন, থাকবেন প্রধানম…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শোডাউন-স্লোগানের রাজনীতি ও জনগণের প্রত্যাশা
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্ক…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ভেঙে ফেলা সেই স্বাস্থ্যকেন্দ্রে মিছিল নিয়ে বিএনপি নেতা, চটল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন ১১২ পদে চাক…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬