বিএনপি ধীরে ধীরে লাইনচ্যুত হয়ে ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে: সারজিস আলম

২৮ আগস্ট ২০২৬, ১০:৪৮ PM
সারজিস আলম

সারজিস আলম © সংগৃহীত

বিএনপি ধীরে ধীরে লাইনচ্যুত হয়ে ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। আজ শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে চাঁদপুর প্রেস ক্লাবে এনসিপি চাঁদপুর জেলা সাংগঠনিক সমন্বয় সভায় যোগ দিতে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, আমরা যখন বিএনপির সমালোচনা করি, তখন আমাদের বিএনপির বন্ধুরা মনে করেন, আমরা তাদের বিরোধিতা করছি। কিন্তু বিএনপি যদি ব্যর্থতার দিকে এগিয়ে যায়, সেটি যেমন তাদের জন্য ক্ষতিকর, তেমনি বাংলাদেশের জন্যও ক্ষতিকর। তারা সংসদে কিংবা সংসদের বাইরে লোক দেখানো বা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না থেকে কাজ করে দেখাক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ প্রতিটি মন্ত্রণালয়কে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

দেশের সমসাময়িক বিভিন্ন ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, একজন শিক্ষককে এভাবে হত্যা করা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। পুরো বাংলাদেশে ধর্ষণ ও হত্যার মতো ঘটনা আমরা দেখছি। আমরা আশা করব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দায়িত্বশীলরা এসব ঘটনায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন, বিচার নিশ্চিত করবেন এবং ঘোষিত রায় বাস্তবায়ন করবেন।

তিনি আরও বলেন, সংসদে এবং সংসদের বাইরে আমরা আমাদের ভূমিকা রাখার চেষ্টা করছি। এনসিপি বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতা ও আমলনামা পুরো দেশের মানুষের সামনে তুলে ধরেছে। বিএনপির উচিত নেতিবাচক প্রতিক্রিয়া না দেখিয়ে এসব সমালোচনা থেকে শিক্ষা নিয়ে নিজেদের ভুল-ত্রুটি সংশোধনের চেষ্টা করা।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পরিষদ সদস্য সরোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, সালেহ উদ্দিন সিফাত, যুগ্ম সদস্য সচিব (দপ্তর) ও রাজনৈতিক পরিষদ সদস্য আতাউল্লাহ, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম, যুগ্ম মুখ্য সমন্বয়ক রিফাত রশিদ, এনসিপি চাঁদপুর জেলার আহ্বায়ক মো. মাহবুব আলম ও সদস্য সচিব আমানুল্লাহ পাটোয়ারী।

টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানা ধ্বংস করল যৌথবাহিনী
  • ০৮ নভেম্বর ২০২৬
শেকৃবির গেটে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
বনানীর সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
কুয়াকাটায় ঘুরতে গিয়ে প্রাণ হারালেন সলিমুল্লাহ মেডিকেলের চিক…
  • ০৮ নভেম্বর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে হলে গ্যাস লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার…
  • ০৭ নভেম্বর ২০২৬
‎জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে,…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950