‘প্রলয় গ্যাং’ সদস্যদের চিহ্নিত করতে ঢাবিতে আন্তঃহল তদন্ত কমিটি

২৮ মার্চ ২০২৩, ০৯:৪৬ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৫ AM

© ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসভিত্তিক প্রলয় গ্যাংয়ের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে আন্তঃহল তদন্ত কমিটি গঠন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে আজ মঙ্গলবার অনুষ্ঠিত প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক সভায় আন্তঃহল তদন্ত কমিটি গঠনের এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত কাজ সম্পন্ন করে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নিকট তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কথিত ‘প্রলয় গ্যাং’ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর উত্থানের কথা জানা যায়। কথিত এই গ্যাং-এর সদস্যদের আচরণে বখাটেপনা ও উচ্ছৃঙ্খলতার বহিঃপ্রকাশ ঘটেছে। ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন ও শৃঙ্খলা পরিপন্থী এই গ্যাং কার্যক্রম কোনক্রমেই কাম্য হতে পারে না।

“এমতাবস্থায়, যেসব শিক্ষার্থী এই গ্যাং অপকর্মের সাথে জড়িত তাদের চিহ্নিত করার জন্য সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. ইকবাল রউফ মামুনকে আহবায়ক এবং সহকারী প্রক্টর ড. এম এল পলাশকে সদস্য-সচিব করে একটি আন্তঃহল তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্য হলেন- শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, স্যার এ এফ রহমান হল, কবি জসীম উদ্দীন হল, জগন্নাথ হল, হাজী মুহম্মদ মহসিন হল, বিজয় একাত্তর হল, জিয়া হল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং সূর্যসেন হলের প্রভোস্ট।”

যে কারণে এনসিপির ‘গণভিক্ষা’ ফান্ডে ১ লাখ টাকা দিতে চাইলেন র…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে ২০ ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার, ঘিরে রেখেছে এসআরবি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে স্টিল কারখানায় দুর্ঘটনা, চীনা নাগরিকসহ চার শ্রমিক…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
হারলেও দলের পারফরম্যান্সে ‘খুশি’, শেখাই লক্ষ্য বাংলাদেশ কোচ…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন সারজিস
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য হলেন জাবি অধ্যাপক ন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬