ঢাবি ছাত্রীদের মুখ-কান খোলার নির্দেশনা কেন অবৈধ নয়: হাইকোর্ট

২৮ মার্চ ২০২৩, ১২:৫৪ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
ঢাবির বাংলা বিভাগের পরীক্ষা চলাকালীন ছাত্রীর মুখ ও কান খোলা রাখার নির্দেশনা স্থগিত করেছেন হাইকোর্ট

ঢাবির বাংলা বিভাগের পরীক্ষা চলাকালীন ছাত্রীর মুখ ও কান খোলা রাখার নির্দেশনা স্থগিত করেছেন হাইকোর্ট © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের পরীক্ষা চলাকালীন প্রত্যেক ছাত্রীর মুখ ও কান খোলা রাখার নির্দেশনা স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি কে এম কামরুল কাদের ও মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (২৮ মার্চ) এ আদেশ দেন। একইসঙ্গে বিভাগটির এ নির্দেশনা কেন অবৈধ নয় সে মর্মে রুল জারি করেছেন আদালত।

চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে শিক্ষা সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও বাংলা বিভাগের চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি ছাত্রীদের পক্ষে রিট দায়ের করেন আইনজীবী মো. ফয়জুল্লাহ ফয়েজ। তিনি জানান, এমন বাধ্যবাধকতা সৃষ্টি ধর্মীয় স্বাধীনতার পরিপন্থি।

গত ১১ ডিসেম্বর বাংলা বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা বিভাগের প্রতি ব্যাচের সংযোগ ক্লাস, মিডটার্ম পরীক্ষা, চূড়ান্ত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার সময় পরীক্ষার্থীর পরিচয় শনাক্ত করার জন্য কানসহ মুখমণ্ডল দৃশ্যমান রাখতে হবে। এ সিদ্ধান্ত শিক্ষকগণ ইতোমধ্যে শিক্ষার্থীদের অবহিত করেছেন।

কিন্তু লক্ষ করা যাচ্ছে, কোনো কোনো শিক্ষার্থী এ সিদ্ধান্ত পালনে শৈথিল্য দেখাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে গত ৬ ডিসেম্বর বিভাগের একাডেমিক কমিটির সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, ১৮ সেপ্টেম্বর গৃহীত সিদ্ধান্ত যথাযথভাবে যারা পালন করবে না, তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

এসএসসি পরীক্ষায় রাজউক কলেজের শতভাগ পাস, কমেছে জিপিএ-৫ হার
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসির ফল পুনঃনিরীক্ষণ কীভাবে, নতুন নিয়ম জানাল বোর্ড
  • ১০ আগস্ট ২০২৬
৩১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল
  • ১০ আগস্ট ২০২৬
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে চার প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
  • ১০ আগস্ট ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধে ট্রাম্প ‘হেরে গেছেন’: মার্কিন সিনেটর মা…
  • ১০ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে বম্বে সুইটস, আবেদন ৭ সেপ্টেম্বর পর্য…
  • ১০ আগস্ট ২০২৬