৩৯ দিন ক্লাস হবে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে

২৩ মার্চ ২০২৩, ০১:৪১ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২২ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

গ্রীষ্মকাল ও রমজান উপলক্ষে আগামী ২৭ মার্চ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ৩৯ দিনের ক্লাস ছুটির ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে  এ তথ্য জানা গেছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য কর্তৃপক্ষের নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, পবিত্র রমজান, পহেলা বৈশাখ (বাংলা নববর্ষ), শব-ই-কদর, জুমাতুল বিদা, পবিত্র ঈদ-উল-ফিতর, মে দিবস, গ্রীষ্মকালীন ও বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে ২৭ মার্চ থেকে ৪ মে পর্যন্ত ৩৯ দিন বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ বন্ধ থাকবে। 

অফিস ছুটির ব্যাপারে পরবর্তীতে নির্দেশনা দেওয়া হবে বলেও এতে উল্লেখ করা হয়। তবে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার রহিমা কানিজের সঙ্গে কথা বলে জানা গেছে, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ছুটি নির্ধারিত হবে। সে হিসেবে আগামী ১৯ এপ্রিল থেকে অফিস ছুটি শুরু হবে।

এর আগে গত ২১ মার্চ রহিমা কানিজ স্বাক্ষরিত আরেকটি বিজ্ঞপ্তিতে রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসের পরিবর্তিত সূচি ঘোষণা করা হয়।

এতে বলা হয়, গ্রীষ্মকালীন ছুটিতে যদি কোনো বিভাগ ক্লাশ নিতে চাইলে সকাল ৯টা হতে বেলা সাড়ে ৩টা পর্যন্ত ক্লাস নিতে পারবে। আর রমজান মাসে সকাল ৯টা হতে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিসের কার্যক্রম চলবে। তবে যোহরের নামাজের জন্য ১টা ১৫ মিনিট হতে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।

জাতীয় সংসদের অধিবেশন ডাকলেন রাষ্ট্রপতি 
  • ১১ আগস্ট ২০২৬
কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৬৪, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান
  • ১১ আগস্ট ২০২৬
'র' প্রধানের ঢাকা সফর নিয়ে স্পেকুলেশনের কিছু নেই: প্রধানমন্…
  • ১১ আগস্ট ২০২৬
বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুশিয়ারা নদীর পানি, অব্য…
  • ১১ আগস্ট ২০২৬
মিরসরাইয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি, বৃদ্ধকে কুপিয়ে জখম
  • ১১ আগস্ট ২০২৬
বড় নিয়োগ বিজ্ঞপ্তি কারিগরি শিক্ষা অধিদপ্তরে, পদ ১৯৭, আবেদন …
  • ১১ আগস্ট ২০২৬