বিস্ফোরণে প্রাণ হারানো ঢাবির নূর নবীর জানাজা কাল ১০টায়

২১ মার্চ ২০২৩, ০৬:৪৪ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
ঢাবি ছাত্র নুরনবী

ঢাবি ছাত্র নুরনবী © ফাইল ছবি

রাজধানীর সায়েন্সল্যাবে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী নূর নবী মারা গেছেন। তার নামাজে জানাজা আগামীকাল বুধবার সকাল ১০টায় তার নিজ বাড়ি কিশোরগঞ্জে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

অধ্যাপক ড. এ.কে.এম গোলাম রব্বানী জানান, আমাদের শিক্ষার্থী নূর নবীর লাশ আমরা পরিবারের কাছে তুলে দিয়েছি। অ্যাম্বুলেন্স তার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছে। তাদের একটা শিষ্টাচার আছে, প্রথম জানাজা পরিবার করবে এবং সেটি আগামীকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

নূর নবীর বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচরের দড়িগাঁও গ্রামে। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। থাকতেন সার্জেন্ট জহুরুল হক হলে।

আরও পড়ুন: বিস্ফোরণে আহত ঢাবি ছাত্র নূর নবী মারা গেছেন

এর আগে গত ৫ মার্চ সকাল ১০টা ৫০ মিনিটে সাইন্সল্যাবের ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় তিনি বিল্ডিংয়ের নিচে ছিলেন। বিস্ফোরণের পর তার ওপর তিন তলা থেকে ভারী কিছু একটা পড়ে। তিনি মাথায় আঘাত পেয়েছিলেন এবং ডান পা ভেঙে যায়। এরপর থেকে তিনি ঢামেকে ভর্তি ছিলেন।

পরে আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঢামেকের আইসিইউর প্রধান অধ্যাপক ডা. মোজাফফর হোসেন বলেন, সায়েন্সল্যাবের ঘটনায় আহত ঢাবি শিক্ষার্থী মারা গেছেন। ঘটনার দিন থেকেই তিনি আইসিইউতে ছিলেন।

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি ছাত্রী
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩০ মার্চ ২০২৬
চট্টগ্রামে স্ত্রীর ফাঁস নেয়ার মুহুর্ত ভিডিও করছিলেন স্বামী,…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইউরোপীয় ইউনিয়ন
  • ৩০ মার্চ ২০২৬
মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানো হলো কেন্দ্রীয় ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence