সায়েন্সল্যাবে বিস্ফোরণ: আহত ঢাবি ছাত্র নুরনবী মারা গেছেন

২১ মার্চ ২০২৩, ০৩:০৬ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
নুরনবী

নুরনবী © ফাইল ফটাে

রাজধানীর সায়েন্সল্যাবে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী নুরনবী মারা গেছেন। আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান তিনি মারা যান বলে জানান তার সহপাঠী জুনায়েদ।

তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সাইন্সল্যাবের দুর্ঘটনার আহত হওয়ার পর দীর্ঘদিন থেকে ডিএমসিতে আইসিইউতে ছিলেন নুরনবী। আজকে চিকিৎসাধীন অবস্থান তিনি মারা গেছেন। আমাদের বন্ধুবান্ধব সবাই এখন মেডিকেলের ইমারজেন্সিতে আছি। মৃত্যুর সংবাদ শুনে তার বড় ভাইও এসেছেন।

নুরনবী ২০১৮-১৯ সেশনের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী এবং তার বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচরের দড়িগাঁও গ্রামে।

ঢামেকের আইসিইউ-এর প্রধান অধ্যাপক ডা. মোজাফফর হোসেন বলেন, সায়েন্সল্যাবের ঘটনায় আহত ঢাবি শিক্ষার্থী মারা গেছেন। ঘটনার দিন থেকেই তিনি আইসিইউতে ছিলেন।

এ নিয়ে সায়েন্স ল্যাবে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয়জনে। গত ৫ মার্চ সকাল ১০টা ৫০ মিনিটে ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় তিনি বিল্ডিংয়ের নিচে ছিলেন। বিস্ফোরণের পর তার ওপর তিন তলা থেকে ভারি কিছু একটা পড়ে। তিনি মাথায় আঘাত পেয়েছিলেন এবং ডান পা ভেঙে গেছিল। এরপর থেকে তিনি ঢামেকের আইসিইউতে ভর্তি ছিলেন।

জাতীয় সংসদের অধিবেশন ডাকলেন রাষ্ট্রপতি 
  • ১১ আগস্ট ২০২৬
কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৬৪, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান
  • ১১ আগস্ট ২০২৬
'র' প্রধানের ঢাকা সফর নিয়ে স্পেকুলেশনের কিছু নেই: প্রধানমন্…
  • ১১ আগস্ট ২০২৬
বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুশিয়ারা নদীর পানি, অব্য…
  • ১১ আগস্ট ২০২৬
মিরসরাইয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি, বৃদ্ধকে কুপিয়ে জখম
  • ১১ আগস্ট ২০২৬
বড় নিয়োগ বিজ্ঞপ্তি কারিগরি শিক্ষা অধিদপ্তরে, পদ ১৯৭, আবেদন …
  • ১১ আগস্ট ২০২৬