ঢাবিতে ভর্তির আবেদন দুই লাখ ৮৩ হাজার, কোন ইউনিটে কতটি?

২০ মার্চ ২০২৩, ১২:২৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২৬ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে আজ সোমবার (২০ মার্চ)। বেলা সাড়ে ১২টা পর্যন্ত আবেদনের সংখ্যা ছিল দুই লাখ ৮৩ হাজারের বেশি। রাত ১২টা পর্যন্ত আবেদন তিন লাখের কাছাকাছি চলে যেতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। 

বিশ্ববিদ্য়ালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক মো. শরিফুল ইসলাম বেলা সাড়ে ১২টার দিকে দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, এ পর্যন্ত আবেদন পড়েছে ২ লাখ ৮৩ হাজার ৪৪১টি। এর মধ্যে কলা ও সামাজিক বিজ্ঞানে ১ লাখ ১৫ হাজার ৮৫৪টি, বিজ্ঞানের ১ লাখ ২২ হাজার ১২৬টি, ব্যবসায় শিক্ষায় ৩৯ হাজার ৮টি ও চারুকলায় ৬ হাজার ৪৫৩টি আবেদন পড়েছে।

তিনি বলেন, আজ সোমবার রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। সে হিসেবে ২ লাখ ৯০ হাজার ছাড়িয়ে যেতে পারে আবেদন সংখ্যা।

জানা গেছে, ভর্তি পরীক্ষার জন্য আবেদনকারীরা আগামী ১৮ এপ্রিল থেকে পরীক্ষার এক ঘন্টা আগে পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। বিজ্ঞান ইউনিট, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজনেস স্টাডিজ ইউনিট এবং চারুকলা ইউনিটে এবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

কলা বিভাগে ১৩০টিসহ শিক্ষার্থীদের জন্য পাঁচ হাজার ৯৬৫টি আসন রয়েছে। এর মধ্যে বিজ্ঞানে এক হাজার ৮৫১টি, কলা, আইন ও সামাজিক বিজ্ঞানে দুই হাজার ৯৩৪টি, বিজনেস স্টাডিজে এক হাজার ৫০টি এবং চারুকলায় ১৩০টি আসন রয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল: চিফ…
  • ১১ আগস্ট ২০২৬
স্পেসএক্সের হাত ধরে মহাকাশে পাড়ি দেবে ভিয়েতনামের ভিনস্পেস 
  • ১১ আগস্ট ২০২৬
হলের সিট বণ্টন নীতিমালার দাবি কুবির বিজয়-২৪ হলের শিক্ষার্থী…
  • ১১ আগস্ট ২০২৬
ভোটারতালিকা থেকে প্রকাশ রাজকে উধাও করে দিল বিজেপি
  • ১১ আগস্ট ২০২৬
আখেরি চাহার সোম্বা কী, রাসূল (সা.)-এর কী অসুখ হয়েছিল
  • ১১ আগস্ট ২০২৬
বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ১১ আগস্ট ২০২৬