রাবিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উদ্ভাবন ও চাকুরি মেলা অনুষ্ঠিত

১৯ মার্চ ২০২৩, ০৭:৩১ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২৬ AM

© টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উদ্ভাবন ও চাকুরি মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘মোবাইল অ্যাপস, গেইম ও জব ফেস্টিভ্যাল ২০২৩’ শীর্ষক দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। এটি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাবি উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম।

উদ্বোধন অনুষ্ঠানের পর তিনটি সেশনে যথাক্রমে রাবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মো. ওমর ফারুক, টিম এসোসিয়েটসের সিইও পুলক রাহা ও ইয়েস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাহাত হোসেন পল্লব বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ভিডিও চলচ্চিত্র এবং এনিমেশন ছবিও দেখানো হয়। এ আয়োজনে বাংলাদেশের খ্যাতনামা ২০টিরও অধিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নেয়।

আরও পড়ুন: ভিডিও দেখে বাইক চুরি শেখেন ঢাবি ছাত্র

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রনজিৎ কুমার ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ওসমান গণি তালুকদার। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মোবাইল গেইম ও এ্যাপস এর দক্ষতা উন্নয়ন প্রকল্প পরিচালক মুহাম্মদ আনোয়ার হোসেন।

দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তিতে কলেজ বদলাতে চাওয়া শিক্ষার্থীদের জন্য নতুন সু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বৃষ্টিতে কপাল পুড়ল নেপালের, সেমিতে শ্রীলঙ্কা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
২৬ বছর পর প্রিয় শিক্ষককে বিদায়, বাড়ি পর্যন্ত পিছু নিল শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে আজ মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, একা…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শেষ মুহূর্তের গোলে জয় পেল ফ্রান্স
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬