ঢাবির বঙ্গবন্ধু হলের ‘লাইসিয়াম’ এর নেতৃত্বে মেহেদী ও শাকিল

১৭ মার্চ ২০২৩, ০১:৪৩ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
‘লাইসিয়াম’ এর নেতৃত্ব গ্রহণ করছেন মেহেদী ও শাকিল

‘লাইসিয়াম’ এর নেতৃত্ব গ্রহণ করছেন মেহেদী ও শাকিল © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ‘লাইসিয়াম’ এর নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক হিসেবে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ শাকিল হোসেন মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সংগঠনটির এক সাধারণ সভায় তাদের নাম ঘোষণা করা হয়। ‘লাইসিয়াম’ এর সভাপতি বোরহান উদ্দিন ফয়সাল ও সাধারণ সম্পাদক ইনাম মাহমুদ রিমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ মনোনয়ন নিশ্চিত করা হয়েছে। একইসঙ্গে ১৪ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার সুপারিশ করা হয়েছে।

মো. মেহেদী হাসান ও শেখ শাকিল হোসেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ‘লাইসিয়াম’ এর পরবর্তী এক বছর সংগঠনটির নেতৃত্ব দেবেন।

ট্যাগ: ঢাবি
শিক্ষকসহ ১৪ পদে চাকরি দেবে বুটেক্স, আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেন থেকে রাবি শিক্ষার্থীদের ওপর পাথর নিক্ষেপ, আটক ৩
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাজ্যের ৩৮ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী ভর্তিতে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি তৃতীয় বর্ষের ফল পুনঃমূল্যায়নের আবেদন নিয়ে যা জানা গেল
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সচিবালয়ে চলছে একনেক সভা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬