জাবির ভর্তি পরীক্ষা কবে, জানা যাবে আজ

১৬ মার্চ ২০২৩, ০৯:৫১ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

২০২২-২৩ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নিতে আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) সভায় বসবে ভর্তি পরীক্ষা কমিটি। ভর্তি পরীক্ষা নিয়ে প্রথমবারের মতো এ সভা হতে যাচ্ছে।

সভায় এবারের ভর্তি পরীক্ষার যোগ্যতা ও আসন সংখ্যা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে। প্রাপ্ত তথ্যমতে, বৃহস্পতিবার সভার পর এসব বিষয়ে সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

তবে ভর্তি পরীক্ষার দিন-তারিখের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার সভায়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান বলেন, বৃহস্পতিবার ভর্তি পরীক্ষা কমিটির সভা রয়েছে। সভার পর সিদ্ধান্ত জানানো হবে।

শিক্ষকসহ ১৪ পদে চাকরি দেবে বুটেক্স, আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেন থেকে রাবি শিক্ষার্থীদের ওপর পাথর নিক্ষেপ, আটক ৩
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাজ্যের ৩৮ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী ভর্তিতে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি তৃতীয় বর্ষের ফল পুনঃমূল্যায়নের আবেদন নিয়ে যা জানা গেল
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সচিবালয়ে চলছে একনেক সভা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬