৭ দফা দাবিতে আমরণ অনশনে রাবি শিক্ষার্থীদের একাংশ

১২ মার্চ ২০২৩, ০৯:১৪ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৩ AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনার জের ধরে ৭ দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী। 

রোববার (১২ মার্চ) বিকেল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে তারা অনশন শুরু করেন।

অনশনকারী শিক্ষার্থীরা হলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান, সোহাইব খান ও ফয়সাল আহমেদ, দর্শন বিভাগের শাহাদাৎ হোসেন ও রাবেয়া মুহিব, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের রিমি আক্তার ও রাবিয়া জান্নাত রাইসা এবং মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জান্নাত হাওলাদার। 

আরও পড়ুন: ৫০০ আসামি করে রাবি প্রশাসনের মামলা, গ্রেপ্তার ১

তাদের দাবিসমূহের মধ্যে রয়েছে, শনিবারের ঘটনার জন্য প্রক্টরের পদত্যাগ ও প্রশাসনের জবাবদিহি, ঘটনায় জড়িতদের শনাক্ত করে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, আহত শিক্ষার্থীদের চিকিৎসা ভার প্রশাসনকে নিতে হবে, বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিক করতে হবে এবং এ বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে, পাসকার্ড ব্যতীত ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করতে হবে, ক্যাম্পাসের রিকশা ভাড়া, ডাইনিং ও খাবার হোটেলগুলোয় খাবারের দাম নির্ধারণ ও মান নিশ্চিতকরণ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় রেল স্টেশন পুনরায় চালু করতে হবে। 

এ বিষয়ে অনশনরত হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী রাবিয়া জান্নাত রাইসা বলেন, আমাদের দাবি নিরাপদ ক্যাম্পাস। গতকাল যে ঘটনাটা ঘটছে তার কোনো কার্যকরী পদক্ষেপ প্রথমে প্রশাসন নেয়নি। আমরা এর বিচার চাই। আমাদের যে সাত দফা আছে সেটা অবিলম্বে প্রশাসনকে মেনে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের অনশন চলবে।

অনশনরত দর্শন বিভাগের শিক্ষার্থী রাবেয়া মুহিব বলেন, আমরা ৭টি দাবি নিয়ে এখানে অবস্থান নিয়েছি। আমরা প্রশাসনের মুখের কথায় আশ্বস্ত হতে চাই না। আমরা দাবির বাস্তবায়ন চাই। আমাদের দাবিসমূহ মেনে নেওয়া না হলে আমরা আমাদের অনশন চালিয়ে যাব।

ট্যাগ: রাবি
মেরিন ইঞ্জিনিয়ারের স্বপ্ন থেকে বিচারক, লীনা বললেন—‘জীবন কতট…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মানসিক চাপে বাড়ছে আত্মহত্যার প্রবণতা, ক্যাম্পাসে নেই স্থায়ী…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস, আবেদন ১৫ অক্ট…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ডুসাবের নতুন কমিটি: সভাপতি মোহাম্মদ তোহা, সাধারণ সম্পাদক আজ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার, দেখুন তালিকা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্ক…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬