একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার, দেখুন তালিকা

২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ PM
জনপ্রশাসন মন্ত্রণালয়

জনপ্রশাসন মন্ত্রণালয় © টিডিসি সম্পাদিত

একযোগে দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডকে প্রত্যাহার করেছে সরকার। সোমবার (২৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এসব কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে প্রত্যাহারপূর্বক পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর মধ্যে বরিশাল, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, ঢাকা ও রংপুর বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয় রয়েছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থলে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রত্যাহারের পর তাদের সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে কর্মকর্তাদের নাম, পরিচিতি নম্বর, বর্তমান কর্মস্থল এবং যে বিভাগে ন্যস্ত করা হয়েছে তা উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং গভর্নমেন্ট এমপ্লয়িজ ম্যানেজমেন্ট সিস্টেমে হালনাগাদের জন্যও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তালিকা দেখুন এখানে

তিন মাসে ১৫ নারীকে বিয়ে, টিকটকে প্রেমের ফাঁদ পেতে যা করতেন …
  • ২৭ নভেম্বর ২০২৬
‘আগে আমি ঘনঘন কথা বলতাম, এখন বলি না’
  • ২৭ নভেম্বর ২০২৬
কুবির প্রধান ফটকে সিসিটিভি অচল থাকায় ক্ষোভ, প্রশাসনের দায়িত…
  • ২৭ নভেম্বর ২০২৬
শনিবার রাজশাহীতে মাহফিল করবেন মিজানুর রহমান আজহারী, লাখো মা…
  • ২৭ নভেম্বর ২০২৬
শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার
  • ২৭ নভেম্বর ২০২৬
আজ দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৭ নভেম্বর ২০২৬