‘বাংলা ভাষার জন্য সংগ্রামে বঙ্গবন্ধু ছাত্রনেতাদের উদ্বুদ্ধ করেছিলেন’

২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৫৩ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM
সেমিনারে প্রো ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ

সেমিনারে প্রো ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ © টিডিসি ফটো

বাংলা ভাষা রক্ষার্থে সংগ্রাম করতে ছাত্রনেতাদের উদ্বুদ্ধ ও সংগঠিত করেছিলেন বঙ্গবন্ধু বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি ) প্রো ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।

 আজ শনিবার  (২৫ ফেব্রুয়ারি ) শনিবার আর সি মজুমদার আর্টস মিলনায়তনে 'ভাষা আন্দোলনের ৭৫ বছর’ শীর্ষক দিনব্যাপী সেমিনারে প্রধান অতিথি এই মন্তব্য করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র এবং ভাষা শহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালা-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ সেমিনারের ৩টি অধিবেশনে মোট ১৫টি প্রবন্ধ উপস্থাপন করা হয়।

বাংলাদেশ মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের পরিচালক ও ঢাবি ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সেমিনারের উদ্বোধনী পর্বে ভাষা আন্দোলন ও মধ্যবিত্ত শ্রেণির বিকাশ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন  উন্নয়ন অধ্যয়ন বিভাগের অনারারি অধ্যাপক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান। স্বাগত বক্তব্য দেন ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সৈয়দ শাহরিয়ার রহমান।

আরো পড়ুন: ৬ মাসের সেমিস্টার ৪ মাসে শেষ করছে জবির বিভাগগুলো

প্রো -ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ মহান ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাধারণ অবদানের কথা উল্লেখ করে বলেন, ভাষা আন্দোলনে রাজনৈতিক নেতা হিসেবে প্রথম গ্রেফতার হন বঙ্গবন্ধু। গ্রেফতার হয়েও জেলে বসে তিনি ভাষা আন্দোলনের দিক নির্দেশনা প্রদান করেন। বাংলা ভাষা রক্ষার্থে সংগ্রাম করতে ছাত্রনেতাদের উদ্বুদ্ধ ও সংগঠিত করেছিলেন বঙ্গবন্ধু। এসময় বস্তুনিষ্ঠ বই পড়ার মাধ্যমে ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা ও প্রকৃত ইতিহাস জানার জন্য নতুন প্রজন্মের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।

ড. মুহাম্মদ সামাদ আরো বলেন, ১৯৪৭ সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকেই তৎকালীন পূর্বপাকিস্তানে শোষণ, নিপীড়ন ও বঞ্চনার ইতিহাস তৈরি হয়, যার প্রথম আঘাত আসে ভাষার উপর। ভাষা আন্দোলনে কৃষক-শ্রমিক ও সাধারণ মানুষের যুক্ত হওয়ার কারণ ছিলো বস্তুগত।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান মূল প্রবন্ধে বলেন, "পাকিস্তান সৃষ্টির পর থেকে শাসক গোষ্ঠীর অপরাজনীতি, অর্থনৈতিক ও সাংস্কৃতিক আগ্রাসন এবং গণবিরোধী প্রশাসন তৈরি হয়। ফলশ্রুতিতে বাঙালি মধ্যবিত্তের আশা ভঙ্গ হয়, যা পরবর্তীতে গণআন্দোলনে রূপ নেয়। এভাবেই ভাষা আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হয়।"

গরু জবাইকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৮ মার্চ ২০২৬
এসএসসি পাসেই নিয়োগ দেবে প্রমি এগ্রো ফুডস, আবেদন শেষ ৯ এপ্রিল
  • ১৮ মার্চ ২০২৬
ট্রেন দুর্ঘটনায় বহু যাত্রী আহত, সর্বশেষ যা জানা যাচ্ছে
  • ১৮ মার্চ ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ৩…
  • ১৮ মার্চ ২০২৬
একসঙ্গে প্রাণ হারালেন বাবা ও ৫ বছরের ছেলে
  • ১৮ মার্চ ২০২৬
ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য নেই বিশেষ আয়োজন
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence