দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন

৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ AM , আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ AM
কাশবনে আগুন

কাশবনে আগুন © সংগৃহীত

নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের লেকের পাড়ে কাশবনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে কাশবনের একটি অংশে আগুন দেয় দুর্বৃত্তরা। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা সাদ্দাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্বৃত্তরা কাশবনে আগুন ধরিয়ে পালিয়ে যায়। দ্রুত সময়ে নিরাপত্তাকর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে লেকের পাড়ের কাশবনে আগুন জ্বলতে দেখে নিরাপত্তাকর্মীরা সেখানে ছুটে যান। পরে তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কাশবনের একটি অংশ পুড়ে গেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা জানান, কে বা কারা কাশবনে আগুন দিয়েছে, তা তারা দেখতে পাননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম আকর্ষণ কাশবনে আগুন দেওয়ার ঘটনায় শিক্ষার্থী ও দর্শনার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফসা আক্তার মোহ বলেন, অনেক সৌন্দর্যপিপাসু মানুষ প্রতিদিন ক্যাম্পাসে আসেন। এটা দেখে যাদের ভালো লাগেনি, তারাই এই কাজটি করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত।

জামায়াত থেকে বের হয়ে আসার সিদ্ধান্তের জন্য এনসিপিকে সাধুবাদ…
  • ৩১ অক্টোবর ২০২৬
কোরআন তেলাওয়াতে প্রতিদিন মুখর থাকত চবি জাদুঘর, সেই আলী হোসা…
  • ৩১ অক্টোবর ২০২৬
ইনানীতে গ্যাসের সঙ্গে থাকতে পারে তেলও, পর্যবেক্ষণে বাপেক্স
  • ৩১ অক্টোবর ২০২৬
ট্রান্সফরমার চুরির সময় আটক গণঅধিকার পরিষদের নেতাকে বহিষ্কার
  • ৩১ অক্টোবর ২০২৬
জাকসুর নির্বাচন কমিশনের কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে জাব…
  • ৩১ অক্টোবর ২০২৬
বুটেক্সে মাদকের দৌরাত্ম্য, শিক্ষার্থীদের উদ্বেগ
  • ৩০ অক্টোবর ২০২৬