প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ AM , আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ AM
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান © টিডিসি ফাইল ছবি

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ, বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের বিভিন্ন দিক তুলে ধরতে আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করবে প্রধানমন্ত্রীর কার্যালয়।

বিকেল সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী হলে’ এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান শিপলু।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের বিভিন্ন কর্মসূচি, জাতিসংঘের সাধারণ অধিবেশনে তার অংশগ্রহণ এবং বিশ্ব নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক নিয়ে বিস্তারিত তুলে ধরা হবে।

এতে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

৫ হলুদ কার্ড দেখেও নিষিদ্ধ হচ্ছেন না মেসি, নেপথ্যে কী
  • ৩০ অক্টোবর ২০২৬
আলোকস্বল্পতায় টানা তৃতীয় দিন আগেভাগে খেলা শেষ
  • ৩০ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ কীভাবে, নিয়ম জানাল শিক্ষাবোর্ড
  • ৩০ অক্টোবর ২০২৬
বরাদ্দ থাকলেও ফাইলবন্দি ইবির ডে-কেয়ার সেন্টার
  • ৩০ অক্টোবর ২০২৬
পকেটে স্মার্টফোন রাখলে কমতে পারে শুক্রাণু, যা বলছেন গবেষকরা 
  • ৩০ অক্টোবর ২০২৬
নারী সহপাঠীকে যৌন হয়রানিমূলক মন্তব্য ছাত্র ইউনিয়ন আহ্বায়কের
  • ৩০ অক্টোবর ২০২৬