পুঁজিবাদি প্রেমের বিরুদ্ধে ভালোবাসা দিবসে ঢাবিতে বিক্ষোভ

১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৩৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৬ PM
বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশ সিঙ্গেল সংগ্রাম পরিষদের

বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশ সিঙ্গেল সংগ্রাম পরিষদের © টিডিসি ফটো

"সিঙ্গেলই শক্তি, সিঙ্গেলই মুক্তি" এই স্লোগানকে সামনে রেখে পুঁজিবাদি প্রেমের বিরুদ্ধে বিশ্ব ভালোবাসা দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ সিঙ্গেল সংগ্রাম পরিষদ। আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ঢাবির অপরাজেয় বাংলা থেকে "বাংলাদেশ সিঙ্গেল সংগ্রাম পরিষদের" ব্যানারে একটি মিছিল বের হয়। পরে তারা মিছিল করে এক পর্যায়ে রাজু ভাস্কর্যে মিলিত হয়ে বিক্ষোভ সমাবেশ করে। 

বিক্ষোভ সমাবেশে তারা বিভিন্ন রকম স্লোগান দেন। এসময় "চিপায়-চাপায় পড়লে ধরা, মাইর হবে উড়াধুরা", "সিঙ্গেলই শক্তি, সিঙ্গেলই মুক্তি", "পুঁজিবাদী প্রেমের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও", "সিঙ্গেলদের বিরুদ্ধে ডাইরেক্ট একশন" ইত্যাদি স্লোগান দেন বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীরা।

বিক্ষোভ সমাবেশে সংগঠনটি সভাপতি আবির হোসেন গিয়াস বলেন, আমরা বিশ্বাস করি যারা প্রেমে প্রতারণার শিকার। তাদের জন্য আমরা কাজ করি। আমরা ঘোষণা দিলাম ১৪ ফেব্রুয়ারি সারাবিশ্বে সিঙ্গেল দিবস পালন করা হবে। মিঙ্গেলদের বলছি, আপনারা একজন একজনের প্রেম করেন। যখন প্রেম নষ্টামির পর্যায়ে নিয়ে যান তখনই সমস্যা হয়। কিছুদিন আগে গণমাধ্যমে এসেছে চার জন মেয়ে একজন ছেলের সঙ্গে প্রেম করে। এগুলো কখনোই গ্রহণযোগ্য না।

সমাবেশে সংগঠনটি সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন খোকা জানান, আমরা কোনো চিরকুমার সংঘ না। আমরা সিঙ্গেল সংঘ। আমরা বিবাহ করব। কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্ক আমরা রাখব না। আমাকে কোনো মেয়ে প্রেমের অফার করলে বিবাহের জন্য অপেক্ষা করতে বলবো। তবুও আমরা বিবাহ বহির্ভূত সম্পর্কে যাব না।

বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
শেখ মুজিবের নামে হল পুনর্বহালের উদ্যোগের প্রতিবাদ, প্রশাসনক…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘স্ত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা, সে এখন পাশে বসে কাঁদছে, মুখের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬