রাবিতে একটি গোলাপের দাম ৮০ টাকা, ফ্লাওয়ার ক্রাউন ১৫০

১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩০ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৬ PM
রাবিতে বিভিন্ন জায়গায় বসেছে ফুলের দোকান

রাবিতে বিভিন্ন জায়গায় বসেছে ফুলের দোকান © টিডিসি ফটো

আজ ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। একইসাথে বছর ঘুরে এলো বসন্ত। বসন্তের এই সোনালি সকালটি ভালোবাসার মানুষের সাথে উদযাপনের প্রধান অনুসঙ্গ ফুল। তাই ফুলের চাহিদার বেড়েছে, একই সঙ্গে বেড়েছে ফুলের দামও। তরুণদের চাহিদার তুঙ্গে এখন টুকটুকে লাল গোলাপ। বসন্তকালে ভালোবাসা দিবস উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি গোলাপ আকার ভেদে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৮০ টাকায়। ফ্লাওয়ার ক্রাউন বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। 

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় বসেছে ফুলের দোকান। সেখানে দেখা যায়, তরুণ-তরুণীদের আনাগোনা। 

বিক্রেতারা এক-একটি গোলাপ বিক্রি করছেন ৬০ টাকায়। যেগুলো সাধারণ সময়ে বিক্রি হয় ২০ টাকায়। বড় আকারের ফুল বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। জার্বেরা বিক্রি হচ্ছে ৫০ টাকায়। অন্যদিকে প্রতি পিচ ফ্লাওয়ার ক্রাউন বিক্রি হচ্ছে ১৫০ টাকা করে। যা সাধারণ সময়ে বিক্রি হতো ২০ থেকে ৩০ টাকায়। এছাড়া গ্লাডিওলাস বিক্রি হচ্ছে ৫০ টাকা। 

আরও পড়ুন: শুধু প্রেমের সপ্তাহে নয়, ভালোবাসা হোক সারা জীবনের

বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ফুল বিক্রি করছেন রমজান হাসান ও তার বন্ধুরা। তিনি বলেন, আজ ভালোবাসা দিবস ও একই সাথে বসন্তবরণ উৎসব। তাই ফুলের দাম সাধারণ দিনের থেকে বেশি। আমাদেরও চড়া দামে ফুল কিনতে হয়েছে। এক একটি গোলাপ কিনতে দাম নিয়েছে ২৫ থেকে ৩০ টাকা। যেটা অন্যদিন ২ থেকে ৩ টাকায় পাওয়া যেত। 

সাকিব নামে এক শিক্ষার্থী বলেন, একটি গোলাপ ফুল কিনেছি ৫০ টাকা দিয়ে। একই গোলাপ সাধারণ দিনে কিনলে দাম পড়তো ১০ টাকা। তবে এতে আমার কোনও আক্ষেপ নেই। একটি গোলাপ বিশেষ দিনে একটু বেশি দাম দিয়ে কিনতেই পারি। 

দুপুরের মধ্যে দেশের ৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৩ আগস্ট ২০২৬
‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬