রাবিতে সাইকেল চোর আটক

০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:০৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৩ PM
সাইকেল চুরির অপরাধে আটককৃত  ইস্তিয়াক আহম্মেদ ওরফে রতন

সাইকেল চুরির অপরাধে আটককৃত ইস্তিয়াক আহম্মেদ ওরফে রতন © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাইকেল চুরির অপরাধে ইস্তিয়াক আহম্মেদ ওরফে রতন ওরফে সবুজ (৩২) নামে এক চোরকে গ্রেফতার করা হয়েছে। তিনি শাহ মখদুম থানাধীন আব্দুল মতিনের ছেলে। সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক তথ্যটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সকালে বিশ্ববিদ্যালয়ের মমতাজউদ্দিন কলা ভবন থেকে সাইকেল চুরি করা অবস্থায় দায়িত্বরত প্রহরীর হাতে ধরা পড়ে সবুজ। পরে তাকে প্রক্টর অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, রতন ক্যাম্পাসে নিয়মিত সাইকেল চুরির ঘটনায় সংশ্লিষ্ট। এসকল সাইকেল তিনি কাটাখালি বাজারে বিক্রি করেন।

প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, “ক্যাম্পাসে প্রায়ই সাইকেল চুরির ঘটনা ঘটছে, যার অধিকাংশ ঘটনার সঙ্গে সে যুক্ত। এর আগেও ক্যাম্পাসের সিসি টিভি ফুটেজে তাকে দেখা গেছে। ফলে আমরা এমন কয়েকজন চোরের ছবিসহ পোস্টারিং করেছি।”

আরও পড়ুন:ছয় দশকেও ডিজিটালাইজড হয়নি রাবির কেন্দ্রীয় গ্রন্থাগার

এ সময় তিনি আরও বলেন, “আজ সে হাতেনাতে ধরা পড়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।”

এ বিষয়ে নগরীর মতিহার থানার ওসি হাফিজুর রহমান বলেন, “ক্যাম্পাসে সাইকেল চুরি করার অপরাধে একজনকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমাদের হাতে তুলে দিয়েছেন। চুরি মামলায় তাকে হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, বিগত কয়েক মাসে রাবি ক্যাম্পাস থেকে প্রায় শতাধিক সাইকেল চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় কয়েকজন বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে অধিকাংশই এখনো ধরাছোঁয়ার বাইরে। 

ট্যাগ: রাবি
তাসকিন ম‍্যাজিকে উড়ে গেলো ওয়েবস্টারের স্ট্যাম্প
  • ১৩ আগস্ট ২০২৬
শতবর্ষী সলিমুল্লাহ কলেজে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
  • ১৩ আগস্ট ২০২৬
দেখতে আকর্ষণীয়, স্বাস্থ্যে বিপজ্জনক—রঙিন পাপড় নিয়ে সতর্কতা
  • ১৩ আগস্ট ২০২৬
ভয়ঙ্কর হয়ে ওঠা জুটি ভাঙলেন এবাদত
  • ১৩ আগস্ট ২০২৬
দৃষ্টিশক্তি হারিয়েও এসএসসি পাশ, শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেন র…
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের নাম ঘোষণা আজ
  • ১৩ আগস্ট ২০২৬