বুয়েটে শুদ্ধাচার বিষয়ক র‍্যালি অনুষ্ঠিত

২৮ ডিসেম্বর ২০২২, ০৫:৩৫ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১০ PM

© সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এ "শুদ্ধাচার চর্চা করি, সুশাসন প্রতিষ্ঠা করি, সোনার বাংলা গড়ি" স্লোগানে শুদ্ধাচার বিষয়ক সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ২৮ ডিসেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের ড. এম. এ. রশিদ প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয় শুদ্ধাচার বিষয়ক এই র‍্যালি।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার ও উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খান এ র‍্যালিতে অংশগ্রহণ করেন। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন: গুচ্ছ ভর্তির সংকট দ্রুত সমাধানের আহবান ইউজিসির

এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে এবং বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে, শুদ্ধাচার, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য মহোদয়।

র‍্যালিতে ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, রেজিস্ট্রার, প্রভোস্টবৃন্দ, বিভিন্ন দপ্তরের পরিচালকবৃন্দ, অফিস, ইনস্টিটিউট ও সেন্টার প্রধানগণসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ: ঢাবি
শিক্ষা ও গবেষণায় সহযোগিতায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়-বিআইডি…
  • ১৩ আগস্ট ২০২৬
সেপ্টেম্বরে বাজারে আসছে আইফোন ১৮ প্রো, সব মডেলেই বাড়বে দাম
  • ১৩ আগস্ট ২০২৬
তথ্য সংগ্রহকারী পদে বিএনপি নেতার স্ত্রী-মেয়ে-ভাতিজা-ভাতিজি …
  • ১৩ আগস্ট ২০২৬
অ্যাকাডেমিক মাইগ্রেশনের দাবিতে ঢাকা কলেজের মূল ফটকে তালা
  • ১৩ আগস্ট ২০২৬
ময়মনসিংহ নগরীতে দুপুরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
  • ১৩ আগস্ট ২০২৬
নগদ ও সিটিজেনস ব্যাংকের মধ্যে অংশীদারিত্ব চুক্তি
  • ১৩ আগস্ট ২০২৬