শিক্ষা ও গবেষণায় সহযোগিতায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়-বিআইডিএসের সমঝোতা সই

১৩ আগস্ট ২০২৬, ০৩:১৫ PM
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় © সংগৃহীত

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মধ্যে একাডেমিক উৎকর্ষতা অর্জন এবং গবেষণার গুণগত মান বাড়াতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ফলে প্রতিষ্ঠান দুটির মধ্যে যৌথ গবেষণা, নীতি সংলাপ, দক্ষতা উন্নয়ন, যৌথ সেমিনার এবং শিক্ষাবিষয়ক পারস্পরিক আদান-প্রদানের একটি প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি হলো।

সমঝোতা স্মারকে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের পক্ষে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. ইফতেখারুল হক এবং বিআইডিএসের পক্ষে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত সচিব  সুভাষ চন্দ্র সাহা নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে স্বাক্ষর করেন।

এ সময়ে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন, অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান, বিআইডিএস-এর মহাপরিচালক অধ্যাপক ড. এ কে এনামুল হক, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম আশিক মোসাদ্দেক, কোষাধ্যক্ষ এয়ার কমোডর ইশফাক ইলাহী চৌধুরী (অব.) এবং অর্থনীতি বিভাগের জ্যেষ্ঠ শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।

সৌদি আরবে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে
  • ১২ অক্টোবর ২০২৬
২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬
‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬
তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬