ইমেরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাকের ৮৫তম জন্মবার্ষিকীতে বরেন্দ্র ইন্টারন্যাশনাল জার্নালের বিশেষ সংখ্যা

১২ আগস্ট ২০২৬, ০৪:৩১ PM
ইমেরিটাস অধ্যাপক ড. অরুণ কুমার বসাক

ইমেরিটাস অধ্যাপক ড. অরুণ কুমার বসাক © সংগৃহীত

দেশের প্রখ্যাত পদার্থবিজ্ঞানী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ইমেরিটাস ড. অরুণ কুমার বসাকের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাকে সম্মান জানিয়ে একটি বিশেষ সংখ্যা প্রকাশ করেছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি থেকে প্রকাশিত আন্তর্জাতিক গবেষণা সাময়িকী বরেন্দ্র ইন্টারন্যাশনাল জার্নাল ফর ইন্টারডিসিপ্লিনারি রিসার্চে (ভিআইজেআইআর) তাকে এই সম্মান দেওয়া হয়।

জার্নালটির দ্বিতীয় খণ্ডের প্রথম সংখ্যা হিসেবে প্রকাশিত এ বিশেষ সংস্করণ ইতোমধ্যে অনলাইনে প্রকাশ করা হয়েছে এবং জার্নালের নির্ধারিত ওয়েবসাইট থেকে উন্মুক্তভাবে পড়া যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের বল স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ইমেরিটাস ও বর্তমানে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ (সিআইআর)-এর পরিচালক ও জার্নালের প্রধান সম্পাদক ড. এ এইচ এম রহমতউল্লাহ ইমন এক বার্তায় জানান, প্রফেসর ইমেরিটাস ড. অরুণ কুমার বসাকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সংখ্যাটি প্রকাশ করা হয়েছে। আগ্রহীরা উল্লিখিত লিংক থেকে সংখ্যাটি সংগ্রহ করতে পারবেন।

সম্প্রতি বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জার্নালের এই বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ড. অরুণ কুমার বসাক নিজেই ‘Quality Research and our Uplift’ শীর্ষক একটি মূল্যবান বক্তৃতা প্রদান করেন, যেখানে তিনি বাংলাদেশে গবেষণার মান উন্নয়ন, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ এবং শিক্ষক-অভিভাবকদের দায়িত্ব নিয়ে আলোচনা করেন।

বক্তব্যে তিনি নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী রিচার্ড ফাইনম্যানের বিখ্যাত উক্তি- ‘Science is a long history of learning how not to fool ourselves’ এবং মার্টিন লুথার কিংয়ের ‘True good of education is intelligence and character’ উদ্ধৃত করে শিক্ষার প্রকৃত লক্ষ্য নিয়ে কথা বলেন। তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি অ্যাপল প্রতিষ্ঠাতা স্টিভ জবসের বিখ্যাত পরামর্শ ‘Stay hungry, stay foolish’ স্মরণ করিয়ে দেন।

উল্লেখ্য, ১৯৪১ সালের ১৭ অক্টোবর জন্ম নেওয়া অধ্যাপক অরুণ কুমার বসাক ১৯৭৫ সালে যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে তাঁকে টেনিওর রিসার্চ ফেলো হিসেবে নিয়োগ দেওয়া হয়। দেশপ্রীতির কারণে চাকরি ছেড়ে তিনি দেশে এসে বিজ্ঞান গবেষণায় মনোনিবেশ করেন। নিউক্লীয় পদার্থবিজ্ঞান গবেষণাতে তাঁর গ্রুপ বিশ্ব ‘নন-মনোটনিক পোটেনশিয়াল’ ব্যবহারের দ্বার উন্মুক্ত করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তার নেতৃত্বে ‘নন-মনোটনিক পোটেনশিয়াল’ নিয়ে গবেষণা কাজ এখনও অব্যাহত আছে। 

দীর্ঘ কর্মজীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান, প্রতিষ্ঠাতা ডিন এবং কম্পিউটার সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 

আন্তর্জাতিক মানসম্পন্ন জার্নালে তার ১১৪টিসহ মোট ১৯৩টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে এবং তিনি একাধিক পদার্থবিজ্ঞান গ্রন্থের রচয়িতা। তার তত্ত্বাবধানে আটজন শিক্ষার্থী পিএইচডি, দুইজন এমফিল এবং ৬৮ জন শিক্ষার্থী এমএসসি গবেষণা সম্পন্ন করেছেন, যাঁদের অনেকে বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে সম্মানজনক পদে কর্মরত। 

অধ্যাপক অরুণ কুমার বসাকই বাংলাদেশের একমাত্র অধ্যাপক যার প্রায় সবগুলো আর্টিকেল মানসম্মত ও বনেদি জার্নালে প্রকাশিত হয়েছে। ড. বসাকের ২৫টির মতো আর্টিকেল আছে শুধু আমেরিকান ফিজিক্যাল সোসাইটি (এপিএস) থেকে প্রকাশিত ফিজিক্যাল রিভিউ জার্নালে। শুধু তাই না একটি আর্টিকেল ফিজিক্যাল রিভিউ লেটার্সেও আছে যেখানে ৬৭ শতাংশ পদার্থবিজ্ঞানে নোবেল জয়ী কাজ প্রকাশিত হয়েছে।

জীবিত মাকে মৃত দেখিয়ে জমি বিক্রির অভিযোগ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি আবেদনের সময় বাড়ানো নিয়ে যা বললেন ডিজি
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিকের জামিন
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিইউপি শিক্ষার্থী তাহমিদ আর নেই
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ষড়যন্ত্র সম্পর্কে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন মির্জা আব্বাস
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সালমান শাহর মৃত্যুর ৩০ বছর আজ, এখনো কাটেনি রহস্যের জট
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9