ময়মনসিংহ নগরীতে দুপুরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

১৩ আগস্ট ২০২৬, ০৩:০৪ PM
নিহত যুবকের রাব্বি

নিহত যুবকের রাব্বি © সংগৃহীত

ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় পাসপোর্ট অফিসের সামনের সড়কে দুই পক্ষের বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রাব্বি (২৭)। তার বাড়ি ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায়। তিনি পাসপোর্ট অফিসের সামনে কম্পিউটার-ফটোকপির দোকানের মালিক ছিলেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপ্ত্য বিস্তার নিয়ে দুই পক্ষের বিরোধের জের ধরে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই পক্ষ বিরোধে জড়ায়। 

আরও খবর: অসুস্থতার কথা জানালেও বন্ধ হয়নি সিনিয়রদের র‌্যাগিং, গুরুতর অবস্থায় নবীন শিক্ষার্থী হাসপাতালে

এ সময় দুই পক্ষই রামদাসহ ধারালো অস্ত্র দিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকেরা রামদা দিয়ে কুপিয়ে রাব্বিকে হত্যা করে বলে তারা জানান।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬