সেপ্টেম্বরে বাজারে আসছে আইফোন ১৮ প্রো, সব মডেলেই বাড়বে দাম

১৩ আগস্ট ২০২৬, ০৩:১০ PM
আইফোন

আইফোন © সংগৃহীত

অ্যাপলের নতুন আইফোন ১৮ প্রো সিরিজ বাজারে আসার আগেই আইফোনপ্রেমীদের জন্য খারাপ খবর সামনে এসেছে। নতুন এক তথ্য অনুযায়ী, আইফোন ১৮ প্রো সিরিজ উন্মোচনের সময় নতুন-পুরোনো সব আইফোনের দাম বাড়াতে পারে অ্যাপল। প্রতিটি মডেলের দাম প্রায় ১০০ ডলার (প্রায় ১২ হাজার ২০০ টাকা) পর্যন্ত বাড়তে পারে বলে দাবি করা হয়েছে। আগামী মাসের শুরুতেই আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স উন্মোচন করতে পারে প্রতিষ্ঠানটি।

জুনে অ্যাপল একসঙ্গে বেশ কয়েকটি ডিভাইসের দাম বাড়িয়েছিল। এর মধ্যে ছিল নতুন বাজারে আসা এন্ট্রি-লেভেল ম্যাকবুক নিও, এম৫ চিপযুক্ত ম্যাকবুক এয়ার ও ম্যাকবুক প্রো, এম৪ চিপযুক্ত ম্যাক মিনি, বিভিন্ন আইপ্যাড মডেল এবং স্মার্ট হোম ডিভাইস। তবে সে সময় বাজারে থাকা আইফোনগুলোর দাম বাড়ায়নি প্রতিষ্ঠানটি।

এরপর থেকেই আইফোনের দাম বাড়ানোর গুঞ্জন চলছে। সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছিল, আগস্টেই আইফোনের দাম বাড়াতে পারে অ্যাপল। এবার প্রযুক্তিবিষয়ক তথ্যদাতা যোগেশ ব্রার দাবি করেছেন, আইফোন ১৮ প্রো সিরিজ বাজারে আসার সঙ্গে সঙ্গে নতুন ও পুরোনো সব আইফোনের দাম বাড়াতে পারে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যোগেশ ব্রার বলেন, ৮ সেপ্টেম্বরের মধ্যে সব আইফোন মডেলের দাম বাড়াতে পারে অ্যাপল। ওই সময় আইফোন ১৮ প্রো, আইফোন ১৮ প্রো ম্যাক্স এবং আইফোন আল্ট্রা উন্মোচন করতে পারে প্রতিষ্ঠানটি। আইফোন আল্ট্রা হবে অ্যাপলের প্রথম বইয়ের মতো ভাঁজ করা বা বুক-স্টাইল ফোল্ডেবল ফোন।

নতুন মডেলের পাশাপাশি বর্তমানে বিক্রি হওয়া আইফোন ১৭, আইফোন এয়ার ও আইফোন ১৭ই-এর দামও বাড়তে পারে। একই সময়ে আইফোন ১৭ প্রো ও আইফোন ১৭ প্রো ম্যাক্সের বিক্রি বন্ধ করে দিতে পারে অ্যাপল। ২০২৪ সালে বাজারে আসা আইফোন ১৬ ও আইফোন ১৬ প্লাসও তখন সরিয়ে নেওয়া হতে পারে।

যোগেশ ব্রারের দাবি, নতুন ও পুরোনো সব আইফোনের দাম ১০০ ডলার বা প্রায় ১২ হাজার ২০০ টাকা বাড়তে পারে। তবে এই দাবি নিয়ে এখনো অ্যাপলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। নতুন এই তথ্য এর আগে প্রকাশিত কিছু প্রতিবেদনের সঙ্গেও পুরোপুরি মিলছে না। আগের প্রতিবেদনে বলা হয়েছিল, চলতি মাসেই বর্তমানে বিক্রি হওয়া আইফোনের দাম বাড়ানোর পরিকল্পনা করছে অ্যাপল।

ওই তথ্যদাতা আরও দাবি করেছেন, দাম বাড়ানোর কয়েক সপ্তাহ আগে অ্যাপল সাধারণত পরিবেশকদের বিষয়টি জানায় না। ফলে দাম বাড়ানোর ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

বর্তমানে অ্যাপলের ভারতীয় অনলাইন স্টোরে ২৫৬ জিবি স্টোরেজের আইফোন ১৭-এর দাম ৮২ হাজার ৯০০ রুপি (প্রায় ১ লাখ ৮ হাজার ৪০০ টাকা)। আইফোন এয়ার ও আইফোন ১৭ই-এর দাম শুরু হচ্ছে যথাক্রমে ১ লাখ ১৯ হাজার ৯০০ রুপি (প্রায় ১ লাখ ৫৬ হাজার ৯০০ টাকা) এবং ৬৪ হাজার ৯০০ রুপি (প্রায় ৮৪ হাজার ৮০০ টাকা) থেকে।

প্রস্তাবিত দাম বাড়ানোর তথ্য সত্য হলে ৮ সেপ্টেম্বর থেকে ২৫৬ জিবি আইফোন ১৭-এর দাম বেড়ে ৯২ হাজার ৯০০ রুপি (প্রায় ১ লাখ ২১ হাজার ৫০০ টাকা) হতে পারে। আইফোন এয়ারের দাম দাঁড়াতে পারে ১ লাখ ২৯ হাজার ৯০০ রুপি (প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা)। আর আইফোন ১৭ই-এর দাম বেড়ে হতে পারে ৭৪ হাজার ৯০০ রুপি (প্রায় ৯৮ হাজার টাকা)।

উৎপাদন খরচ বাড়ার কারণেও আইফোনের দাম বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। জুনে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্যের দাম বাড়ার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, উৎপাদন খরচ বাড়তে থাকায় দাম বাড়ানো এড়িয়ে যাওয়ার সুযোগ অ্যাপলের নেই। প্রতিষ্ঠানটি ক্রমবর্ধমান উৎপাদন খরচ পুরোপুরি নিজেরা বহন করতে পারছে না।

এদিকে নতুন প্রতিবেদনে দাবি করা হয়েছে, আসন্ন আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম বর্তমান আইফোন ১৭ প্রো ও আইফোন ১৭ প্রো ম্যাক্সের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি হতে পারে। গত বছরের সেপ্টেম্বরে ভারতে আইফোন ১৭ প্রো ও আইফোন ১৭ প্রো ম্যাক্স বাজারে এনেছিল অ্যাপল।

তবে আইফোন ১৮ সিরিজের দাম কত হবে এবং বর্তমানে বিক্রি হওয়া পুরোনো মডেলগুলোর দাম সত্যিই বাড়বে কি না, সে বিষয়ে এখনো অ্যাপলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। ফলে আপাতত নতুন এই তথ্যকে সম্ভাব্য দাম বাড়ার পূর্বাভাস হিসেবেই দেখা হচ্ছে।

মিশরের জনপ্রিয় টিভি উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ সুবিধা, পাবেন যা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
একাই নদীর আবর্জনা পরিষ্কার করে ভাইরাল যুবক, পেলেন ডাচ কোম্প…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজেহাসপাতালে  ৪ হাজার রোগীর জন্য ১৫ লিফট…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতি হিসেবে বাবার নিজ জেলায় প্রথম সফর নিয়ে আবেগঘন পোস…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9