ঢাবিতে আন্তর্জাতিক শতবার্ষিকী সম্মেলনের ওয়েবসাইট উদ্বোধন

১২ আগস্ট ২০২৬, ০২:৩০ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৬, ০২:৩৪ PM
অধ্যাপক মো. আলী নওয়াব আন্তর্জাতিক শতবার্ষিকী সম্মেলন-২০২৬

অধ্যাপক মো. আলী নওয়াব আন্তর্জাতিক শতবার্ষিকী সম্মেলন-২০২৬ © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অধ্যাপক মো. আলী নওয়াব আন্তর্জাতিক শতবার্ষিকী সম্মেলন-২০২৬ এর দাফতরিক ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলের (শিক্ষা) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম ওয়েবসাইটটির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের চেয়ারপার্সন ও সম্মেলন আয়োজক কমিটির চেয়ার অধ্যাপক ড. ফরিদা বেগম, আয়োজক কমিটির সচিব অধ্যাপক ড. মো. এমরান কাইয়ুম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসনে আরা বেগম, বৈজ্ঞানিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মমিনুল ইসলামসহ সম্মেলন আয়োজক ও বৈজ্ঞানিক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া অধ্যাপক ড. মো. আব্দুল জাব্বার, অধ্যাপক ড. মো. আবু বিন হাসান সুসান, অধ্যাপক ড. জি এম গোলজার হোসেন এবং মো. ওমর শাহ রাফিসহ রসায়ন বিভাগের শিক্ষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্মেলনের নতুন ওয়েবসাইটে বৈজ্ঞানিক কর্মসূচি, আমন্ত্রিত বক্তা, সারসংক্ষেপ জমা ও নিবন্ধনের সময়সূচিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য পাওয়া যাবে। বিশিষ্ট রসায়নবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক মো. আলী নওয়াবের শততম জন্মবার্ষিকী স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে। অ্যাডভান্সেস ইন সারফেস কেমিস্ট্রি অ্যান্ড কলোয়েডাল সায়েন্স শীর্ষক সম্মেলনটি আগামী ২৬ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হবে।

সম্মেলনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের বিশিষ্ট বিজ্ঞানী, শিক্ষাবিদ, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেবেন। এতে বাংলাদেশের শীর্ষস্থানীয় বিজ্ঞানী ও শিক্ষাবিদদের পাশাপাশি যুক্তরাষ্ট্র, ইউরোপ, ভারত, নেপাল ও ইরাকের বক্তা, আলোচক ও অংশগ্রহণকারীদের উপস্থিত থাকার কথা রয়েছে।

আরও দেখুন: ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ, বেতনের পাশাপাশি থাকছে অন্যান্য সুযোগ-সুবিধা

শতবার্ষিকী কর্মসূচির অন্যতম আকর্ষণ হবে অধ্যাপক মো. আলী নওয়াবের প্রাক্তন ছাত্র ও সহযোগীদের অংশগ্রহণ। তাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট বাংলাদেশী-অস্ট্রেলীয় জিনবিজ্ঞানী ও কৃষিবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী এবং বিশিষ্ট ভৌত রসায়নবিদ, রসায়ন বিভাগের প্রাক্তন অধ্যাপক ও চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ইমেরিটাস অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম।

সম্মেলনে অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম অধ্যাপক মো. আলী নওয়াবের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করবেন। এ ছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অধ্যাপক নওয়াবের পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, প্রাক্তন ছাত্র, সহকর্মী ও অনুরাগীরা সম্মেলনে একত্রিত হবেন। অধ্যাপক মো. আলী নওয়াবের পরিবার এ শতবার্ষিকী সম্মেলনের পৃষ্ঠপোষকতা করছে।

আয়োজকদের আশা, এ সম্মেলনের মাধ্যমে অধ্যাপক নওয়াবের বৈজ্ঞানিক অবদান, শিক্ষাদান ও পরামর্শদানের পাশাপাশি প্রজন্মের পর প্রজন্ম ছাত্র ও গবেষকদের ওপর তাঁর স্থায়ী প্রভাব তুলে ধরা হবে। একটি সমৃদ্ধ বৈজ্ঞানিক কর্মসূচির পাশাপাশি শ্রদ্ধেয় শিক্ষক ও পণ্ডিত অধ্যাপক মো. আলী নওয়াবের জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা জানানোর সুযোগ তৈরি করবে এ আয়োজন।

কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
তরুণীর খাটের নিচে লুকিয়ে ছিলেন প্রেমিক, ‘চোর’ বলে দেওয়া হলো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬